Advertisement

BJP Bengal Reshuffle: রাজ্য কমিটি থেকে সরানো হল শর্বরীকে, বঙ্গ বিজেপিতে বড় রদবদল

West Bengal BJP Reshuffle: রাজ্য বিজেপির সংগঠনে বড় রদবদল। সম্পাদিকার পদ থেকে সরানো হল শর্বরী মুখোপাধ্যায়কে। মহিলা মোর্চার সভানেত্রী হলেন অঞ্জনা বসু। জানুন নতুন দায়িত্বে কারা।

সম্পাদিকার পদ থেকে সরানো হল শর্বরী মুখোপাধ্যায়কে।সম্পাদিকার পদ থেকে সরানো হল শর্বরী মুখোপাধ্যায়কে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2026,
  • अपडेटेड 5:09 PM IST
  • রাজ্য বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। 
  • কমিটির সম্পাদকের পদ থেকে সরানো হল শর্বরীকে।
  • রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে।

West Bengal BJP Reshuffle: রাজ্য বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। রাজ্য বিজেপি কমিটির সম্পাদকের পদ থেকে সরানো হল শর্বরী মুখোপাধ্যায়কে। এছাড়াও দলের মহিলা মোর্চার নেতৃত্বেও বদল আনা হয়েছে। বিজেপির দাবি, 'এক ব্যক্তি, এক পদ' নীতি মেনেই এই রদবদল। শর্বরী বর্তমানে যাদবপুরের বিজেপি বিধায়ক।নির্বাচনের পরে রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্বেও ছিলেন। এবার সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল।

শুধু শর্বরী নন। রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। কয়েকজন মন্ত্রীকে সংগঠনের পদ থেকে সরানো হয়েছে। তাঁদের বদলে নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

এক ব্যক্তি, এক পদ নীতিতে জোর
বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, একই ব্যক্তি একসঙ্গে সরকার এবং দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকবেন না। সেই নীতির ভিত্তিতেই এবারের রদবদল বলে দলীয় সূত্রে খবর।

সম্প্রতি বিজেপির রাজ্য কমিটিতেও বড় আকারে পরিবর্তন করা হয়েছিল। ২৭০ সদস্যের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। তার পরেই বিভিন্ন সাংগঠনিক পদে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে।  

নতুন ব্যবস্থায় রাজ্যের মন্ত্রীদের সাংগঠনিক দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের একাধিক নেতা ইতিমধ্যেই সরকারে মন্ত্রী হয়েছেন। ফলে একই সঙ্গে মন্ত্রিত্ব এবং দলের সংগঠনের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

মহিলা মোর্চাতে বদল
রাজ্য বিজেপির মহিলা মোর্চাতেও পরিবর্তন করা হয়েছে। ফাল্গুনী পাত্রের জায়গায় নতুন সভানেত্রী করা হয়েছে অঞ্জনা বসুকে। 

সাধারণ সম্পাদক পদে থাকছেন চার জন
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদেও কিছুটা পরিবর্তন হয়েছে। নিয়ম অনুযায়ী এই পদে মোট পাঁচ জন থাকার কথা। তাঁদের মধ্যে এক জনের পরিবর্তন হয়েছে। বাকি চার জন নিজেদের দায়িত্বেই থাকছেন। লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, ইন্দ্রনীল খাঁ এবং শশী অগ্নিহোত্রী সাধারণ সম্পাদক পদে থাকছেন।

অন্য দিকে, নতুন করে পাঁচ জনকে সহ-সভাপতি এবং চার জনকে সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 

Advertisement

জেলা সভাপতিদের ক্ষেত্রেও পরিবর্তন
শুধু রাজ্য স্তর নয়। বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বেও বদল আনা হয়েছে। ন’টি জেলার সভাপতি পরিবর্তন করা হয়েছে। চারটি মোর্চার নেতৃত্বেও পরিবর্তন করা হয়েছে।  

Read more!
Advertisement
Advertisement