Advertisement

West Bengal Budget 2026: নতুন ৪টি এয়ারপোর্টে ঘোষণা রাজ্যে, কোথায় হবে? জানালেন অর্থমন্ত্রী

বাংলার একাধিক জেলায় তৈরি হচ্ছে এয়ারপোর্ট। কলকাতাতেও আরও একটি বিমানবন্দর বানানোর প্ল্যান। কোথায় তৈরি হবে? জেনে নিন।

পশ্চিমবঙ্গে নতুন এয়ারপোর্টপশ্চিমবঙ্গে নতুন এয়ারপোর্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 12:58 PM IST
  • বাংলার একাধিক জেলায় তৈরি হচ্ছে এয়ারপোর্ট
  • কলকাতাতেও আরও একটি বিমানবন্দর বানানোর প্ল্যান
  • কোথায় তৈরি হবে?

বিজেপি সরকার ক্ষমতায় আসতেই নতুন একাধিক বিমানবন্দরের ঘোষণা হল রাজ্যে। প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর গড়া হবে। পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করার প্রস্তাব। এর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়ে দিলেন তিনি। 

পাশাপাশি কলকাতা এয়ারপোর্টের উপর চাপ বাড়ছে বলেও দাবি করেন তিনি। সেই কারণে, কলকাতার উপর চাপ কমাতে দ্বিতীয় বিমানবন্দর গড়া হবে কল্যাণীতে বলেও জানালেন অর্থমন্ত্রী। আর এই খবরেই খুশি রাজ্যবাসী। বিশেষত, যাঁরা বিমানে যাতায়াত করেন, তাঁদের জন্য এটা সত্যিই ভাল খবর। 

মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে এখনও সবথেকে বেশি চাপ পড়ে কলকাতা বিমানবন্দরের উপর। জেলায় জেলায় সেভাবে এয়ারপোর্ট নেই। আর নতুন সরকার এসেই এই বিষয়ে জোর দিল। তাদের পক্ষ থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে বলে জানান হল।

এখানেই শেষ নয়, এবার কলকাতা সহ একাধিক জেলায় মেট্রো চালু করার উদ্যোগও নিচ্ছে সরকার। সেই মতো দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি মেট্রো চালুর বিষয়ে একটি সার্ভে করা হবে বলে জানান হয়েছে।

এছাড়া মন্ত্রী জানালেন, কলকাতা ও হলদিয়া বন্দর নাব্যতার সমস্যায় জর্জরিত। সেই পূর্ব মেদিনীপুরে দাদনপাত্রবাড়ে একটি পাবলিক-প্রাইভেট পার্টানারশিপে একটি বন্দর তৈরি করা হবে। ৯০০ কোটি টাকা ব্যয় করে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডর করা হবে বলেও জানালেন তিনি।

 

 

Read more!
Advertisement
Advertisement