West Bengal Budget 2026 LIVE: শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও হাসপাতালের ১ কিমির মধ্যে মদের দোকান নয়

Aajtak Bangla | কলকাতা | 22 Jun 2026, 1:50 PM IST

West Bengal Assembly Budget Live Updates: বাজেট ঘিরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রত্যাশার পারদ তুঙ্গে। বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তবিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

স্বাধীন ভারতে প্রথমবারের জন্য বিজেপি সরকারের বাজেট পাচ্ছে পশ্চিমবঙ্গ। ফলে সাধারণ মানুষের প্রত্যাশাও রয়েছে ডাবল। একদিকে শিল্প হলে, অন্যদিকে কৃষি। আবার এক হাতে মহিলাদের ক্ষমতায়ন তো অন্য হাতে কৃষকদের আর্থিক হাল ফেরানো, সব দিকেই প্রত্যাশা তুঙ্গে। এবার দেখার বঙ্গবাসীর প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে শুভেন্দু অধিকারীর সরকার। এদিন বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সম্প্রতি, বাজেট পেশ করার আগে তিনি দেখা করে আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে। সেই বৈঠকে যে বাজেট নিয়ে কথা হয়েছে তাও স্পষ্ট করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। ফলে কেন্দ্র বাংলাকে স্পেশাল কোনও প্যাকেজ দেয় কিনা, সেদিকেও নজর রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আজ স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেটই, আগামী ৫ বছরে এরাজ্যে বিজেপির কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করে দেবে।

এদিন যে যে দিকে রাজ্যবাসীর নজর রয়েছে, তা হল - সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। এছাড়াও, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। পাশাপাশি রাজ্যে কৃষকদের জন্য একাধিক স্কিম ঘোষণা হতে পারে। অন্যদিকে মহার্ঘ্য ভাতা নিয়েও সুখবর শুনতে পারে বাংলার চাকুরিজীবীরা।

1:50 PM (2 days ago)

বাজেট নিয়ে বিরোধীদের বলার কিছু নেই: শুভেন্দু

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেট নিয়ে বললেন,  'এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের গরিমা ও প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ, সংস্কৃতির পুনরুদ্ধার, শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যকে। এই রাজ্যে যাঁরা সেবাদান করেন চুক্তি ভিত্তিক বিভিন্ন প্রকল্পে কর্মরত সরকারি কর্মীদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাজ্যে শিল্প ও বিনিয়োগ আনতে হলে আইনশৃঙ্খলাকে সুদৃঢ় করায় গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেটে এমন কোনও বর্গ নেই, যাঁরা বাদ গিয়েছে। অর্থমন্ত্রী বাজেট শেষ করার পরে বিরোধীদের কিছু বলার আছে বলে মনে হয় না। বিরোধী দলের বিধায়ক অশোক দেব বলছিলেন, বাজেট নিয়ে বলার কিছু নেই। কিন্তু আইনজীবীদের নিয়ে কিছু থাকলে ভাল হত। তাই এই বিষয়টি নিয়ে পরে বিবেচনা করা হবে। আমি আশ্বস্ত করতে চাই, কর্মসংস্থানের ত্রিধারা, প্রথম হল, সরকারি চাকরি (শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, পুলিশ ইত্যাদি) এই অর্থবর্ষে ১ লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন,কোনও রাজনৈতিক নেতা নিয়োগ কমিটিতে থাকবেন না। ফলে দুর্নীতি হবে না।'

1:37 PM (2 days ago)

৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী

Posted by :- Kishore

বিধানসভায় ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকা বাজেট বরাদ্দ করার প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 
 

1:28 PM (2 days ago)

Bengal Budget Live: শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে মদের দোকানের লাইসেন্স নয়

Posted by :- Kishore

রাজ্য বাজেট ২০২৬-এ বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে মদের দোকান খোলার জন্য লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার ক্ষেত্রে এই দূরত্বের মাত্রা হবে ৫০০ মিটার।
 

1:26 PM (2 days ago)

West Bengal Budget 2026: শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। কলকাতা মিউনিসিপাল এলাকায় এই সীমা ৫০০ মিটার। 

1:23 PM (2 days ago)

Bengal Budget 2026 Live: শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি

Posted by :- Arindam

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হল। ওঁর স্মৃতির উদ্দেশ্যে একটি করে পার্ক, লাইব্রেরি তৈরি করতে ২০০ কোটি টাকা বরাদ্দ। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের একটি মূর্তি নির্মাণ করা হবে।

1:18 PM (2 days ago)

West Bengal Budget 2026: কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসল বৈচিত্র্যকে উৎসাহ

Posted by :- Soumick Majumdar

কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসল বৈচিত্র্যকে উৎসাহ দিতে ও গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে PM Dhanadhanya Krishi Yojana (DDKY) আলিপুরদুয়ার, পুরুলিয়া ও ঝাড়গ্রামে চালু করা হবে।

1:14 PM (2 days ago)

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ-এর পুনরুত্থানে সহায়তা দেবে রাজ্য সরকার

Posted by :- Kishore

বন্ধ হয়ে যাওয়া ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ফের চালু করতে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। বাজেটে এই প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
 

1:07 PM (2 days ago)

Bengal Budget 2026: চাষিদের জন্য বড় ঘোষণা

Posted by :- Arindam

আলু চাষিদের হাতে ভাল মানের আলু বীজ চাষিদের হাতে পৌঁছে দিতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে। আমচাষিদের আয় বাড়াতে আধুনিক ফসল সংরক্ষণে প্রযুক্তিগত ব্যবহারে উত্‍সাহ দেওয়া হবে। যার ফলে, কেন্দ্রের ভর্তুকির পরেও অতিরিক্ত ১৫ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য। 

1:06 PM (2 days ago)

Bengal Budget Live: আলু চাষিদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

Posted by :- Kishore

আলু চাষিদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন, আলু চাষিদের স্থানীয় ভাবে বীজ তৈরিতে উৎসাহ দানের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
 

12:54 PM (2 days ago)

Bengal Budget Live: বেকার যুবকদের টাকা দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী

Posted by :- Kishore

বেকার যুবকদের টাকা দেওয়ার জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন ২৫-৪১ বছরের বেকার যুবকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। গ্রাজুয়েট যুবকদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে এবং ১২ পাশদের দেওয়া হবে ২০০০ টাকা। 
 

12:54 PM (2 days ago)

West Bengal Budget 2026: আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ গড়া হবে

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ গড়া হবে।

12:52 PM (2 days ago)

Bengal Budget LIVE: দার্জিলিঙে সুপার স্পেশালিটি হাসপাতাল ঘোষণা

Posted by :- Arindam

উত্তরবঙ্গে একটি এইমস, দার্জিলিঙে সুপার স্পেশালিটি হাসপাতাল ও উত্তরবঙ্গে একটি বিশেষ ক্যান্সার হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হবে। সিউড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে। 

12:51 PM (2 days ago)

West Bengal News: চাকরির প্রস্তুতিতে ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার

Posted by :- Kishore

যে যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন  ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ছেন এমন পড়ুয়ারাই এই সুবিধা পাবেন। 
 

12:48 PM (2 days ago)

Bengal Budget Live: উত্তরবঙ্গে নতুন স্টেডিয়াম

Posted by :- Arindam

উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম ও একটি ইন্ডোর স্টেডিয়াম গড়তে ২০ কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে। রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। যার জন্য প্রতি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয় করে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়া হবে। 
 

12:48 PM (2 days ago)

Bengal Budget Live: উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে

Posted by :- Kishore

উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি জানান, এটির পাশাপাশি আরও একটি অন্তর্বর্তী স্টেডিয়ামও গঠন করা হবে। এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হল।
 

12:45 PM (2 days ago)

West Bengal Assembly Budget: প্যারা-টিচারদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

Posted by :- Kishore

প্যারা-টিচারদের জন্য সুখবর ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁদের বেতন ৫০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী। 
 

12:45 PM (2 days ago)

West Bengal Budget 2026: প্যারাটিচারদের বেতন ৫ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: প্যারাটিচারদের বেতন ৫ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল।

12:43 PM (2 days ago)

Bengal Budget Live: উত্তরবঙ্গে IIT এবং IIM তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর

Posted by :- Kishore

উত্তরবঙ্গবাসীর সুবিধার্ধে উত্তরবঙ্গে একটি করে IIT এবং IIM তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

12:40 PM (2 days ago)

Bengal Budget Live Updates: নতুন এয়ারপোর্ট তৈরি করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী

Posted by :- Kishore

পুরুলিয়া, বালুরঘাট, মালদায় নতুন এয়ারপোর্ট তৈরির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণের জন্য  ১০ কোটি টাকা বরাদ্দ করা হল। পাশাপাশি কল্যাণীতে নতুন বিমান বন্দর গড়ে তোলা হবে। হাসিমারা ও কলাউকুন্ডায় এয়ার ফোর্স স্টেশনের সম্প্রসারণের জন্যও জমি দেবে রাজ্য সরকার।
 

12:39 PM (2 days ago)

West Bengal Budget 2026: মুড়িগঙ্গা সেতু তৈরির প্ল্যান করা হচ্ছে

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: মুড়িগঙ্গা সেতু তৈরির প্ল্যান করা হচ্ছে। জমি অধিগ্রহণ ও প্ল্যানিংয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল। 

12:38 PM (2 days ago)

West Bengal Budget LIVE: কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের ঘোষণা

Posted by :- Arindam

নতুন বিমানবন্দর গড়া হবে পুরুলিয়া, বালুরঘাট ও মালদায়। এছাড়া কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করার প্রস্তাব। এর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। কলকাতা এয়ারপোর্টে যাত্রীর চাপ কমাতে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর গড়া হবে কল্যাণীতে। 

12:38 PM (2 days ago)

West Bengal Budget 2026: কলকাতায় দ্বিতীয় আরেকটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা

Posted by :- Soumick Majumdar

কলকাতায় দ্বিতীয় আরেকটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা। কল্যাণীর কাছে একটি নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির জন্য জমি খোঁজা হবে। 

12:37 PM (2 days ago)

West Bengal Budget 2026: নতুন বিমানবন্দর তৈরি হবে পুরুলিয়া, বালুরঘাট ও মালদায়

Posted by :- Soumick Majumdar

নতুন বিমানবন্দর তৈরি হবে পুরুলিয়া, বালুরঘাট ও মালদায়। এর জন্য় চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা প্রদান করা হবে। 

12:35 PM (2 days ago)

সুন্দরবনের জেটির উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করার প্রস্তাব: অর্থমন্ত্রী

Posted by :- Kishore

সুন্দরবনে জেটির উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করার প্রস্তাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  এরফলে পরিবহণের সুবিধা হবে বলে জানান তিনি।

12:34 PM (2 days ago)

West Bengal Budget 2026: দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি মেট্রো চালুর বিষয়ে একটি সার্ভে করা হবে

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি মেট্রো চালুর বিষয়ে একটি সার্ভে করা হবে।

12:34 PM (2 days ago)

Bengal Budget LIVE: দাদনপাত্রবাড়ে বন্দর

Posted by :- Arindam

কলকাতা ও হলদিয়া বন্দর নাব্যতার সমস্যায় জর্জরিত। পূর্ব মেদিনীপুরে দাদনপাত্রবাড়ে একটি পাবলিক-প্রাইভেট পার্টানারশিপে একটি বন্দর তৈরি করা হবে। ৯০০ কোটি টাকা ব্যয় করে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডর। 

12:34 PM (2 days ago)

West Bengal Budget 2026: দাদনপাত্রবারে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী

Posted by :- Kishore

হলদিয়া ও কলকাতা বন্দর কম নাব্যতার সমস্যায় ভুক্তভোগী। সেই কারণে PPP মডেলে দাদনপাত্রবারে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
 

12:30 PM (2 days ago)

West Bengal Budget Live: গিগ ওয়ার্কারদের জন্য ওয়ালফেয়ার বোর্ড গঠনের প্রস্তাব

Posted by :- Kishore

গিগ ওয়ার্কারদের জন্য মোবাইল চার্জ ও পানীয় জলের সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  তাঁদের জন্য একটি ওয়ালফেয়ার বোর্ড গঠনের প্রস্তাব দেন তিনি।
 

12:28 PM (2 days ago)

WB Budget Live: মা আহার কেন্দ্র নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

Posted by :- Kishore

কলকাতায় বর্তমানে ৪টি মা আহার কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আগামীতে রাজ্যে আরও ২১০টি মা আহার কেন্দ্র চালু করা হবে বলে বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 
 

12:28 PM (2 days ago)

West Bengal Budget 2026: বয়স্ক বিধবা ও বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব

Posted by :- Arindam

চা শ্রমিক ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করা হচ্ছে, যারা চা শ্রমিকদের নানা প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। শহরাঞ্চলে ৪টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও ২১০টি মা আহার কেন্দ্র চালু করা হবে। বয়স্ক বিধবা ও বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হল।

12:24 PM (2 days ago)

Bengal Government Budget: মহিলাদের ফ্রি বাসযাত্রায় সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ: অর্থমন্ত্রী

Posted by :- Kishore

১ জুন থেকে মহিলাদের ফ্রি বাসযাত্রা স্কিম রাজ্যে চালু হয়েছে। এই যোজনা চালু রাখতে সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি পিঙ্ক কার্ড চালু করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
 

12:23 PM (2 days ago)

West Bengal Budget 2026: প্রতি মহকুমায় একটি করে মহিলা পরিচালিত থানা করা হবে

Posted by :- Soumick Majumdar

প্রতি মহকুমায় একটি করে মহিলা পরিচালিত থানা করা হবে। 

12:22 PM (2 days ago)

অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে

Posted by :- Sayan

অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। গর্ভবতী এবং ল্যাকটেটিং মহিলাদের জন্য ২১ হাজার টাকা দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী।

12:22 PM (2 days ago)

West Bengal Budget 2026: গর্ভবতী মায়েদের মাসে ২১ হাজার টাকা প্রদান করা হবে

Posted by :- Soumick Majumdar

গর্ভবতী মায়েদের মাসে ২১ হাজার টাকা প্রদান করা হবে।

12:21 PM (2 days ago)

West Bengal Budget 2026: সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা

Posted by :- Soumick Majumdar

অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এটি আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপআউট কমাতে সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

12:21 PM (2 days ago)

Bengal Budget Live: রাজ্য সরকারি কর্মচারীদের DA বেড়ে হল ৩৮ শতাংশ

Posted by :- Kishore

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। এদিন বাজেট প্রস্তাবে ডিএ-এ আরও ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে রাজ্যের সরকারি কর্মীদের DA বেড়ে হল ৩৮ শতাংশ।
 

12:20 PM (2 days ago)

Bengal Budget 2026: ডিএ বাড়িয়ে ৩৮ শতাংশ ও একাধিক ভাতা ও পারিশ্রমিক বাড়ানো হল

Posted by :- Arindam

MLA-দের প্রতি ফাণ্ডের পরিমাণ বর্তমানে ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি করার প্রস্তাব ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলতা বিধানসভাকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে। রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। জঙ্গিপুর এলাকায় বন্যা প্রতিরোধে ৫০ কোটি টাকা বরাদ্দ। স্টেটট্রান্সপোর্ট কর্পোরেশনে বাস কন্ডাক্টরদের পারিশ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ১৬ হাজার টাকা মাসে করা হল ও সিভিক ভলান্টিয়ারদের ২ হাজার টাকা মাসিক পারিশ্রমিক বাড়ানো হল। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন প্রতিমাসে ৫ হাজার টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময় যাঁরা কারাবাসে ছিলেন তাঁদের মাসে ১০ হাজার টাকা করে মাসিক পেনশন দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০ দিনের কাজ পাওয়া নিশ্চিত। রাজ্য সরকারি, আধা সরকারি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অবদান ১৮ শতাংশ ডিএ-র উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে, অর্থাত্‍ মোট ডিএ হার হবে ৩৮ শতাংশ। পেনশনপ্রাপ্তরা অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। পয়লা অক্টোবর ২০২৬ সাল থেকে কার্যকর হবে।  

12:19 PM (2 days ago)

West Bengal Budget 2026: রাজ্য সরকারি কর্মীদের মোট DA-এর হার হবে ৩৮%

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: রাজ্য সরকারি কর্মীদের মোট DA-এর হার হবে ৩৮%। পেনশনপ্রাপকরা অতিরিক্ত ২০% ডিএ পাবেন। এটি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। 

12:19 PM (2 days ago)

Bengal Budget Live: অগাস্ট থেকে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোম গার্ডদের বেতন বাড়ল

Posted by :- Kishore

বাজেট প্রস্তাবে  সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোম গার্ডদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী অগাস্ট থেকেই তাঁদের বেতন ২০০০ টাকা বাড়বে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
 

12:19 PM (2 days ago)

West Bengal Budget 2026:   বর্তমানে ১৮% মহার্ঘ্য ভাতা ডিএ এবং অতিরিক্ত ২০% ডিএ প্রদান করা হবে

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026:   বর্তমানে ১৮% মহার্ঘ্য ভাতা ডিএ এবং অতিরিক্ত ২০% ডিএ প্রদান করা হবে। 

12:17 PM (2 days ago)

West Bengal Budget 2026: অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ৫ হাজার টাকা পেনশন দেওয়া হবে

Posted by :- Soumick Majumdar

West Bengal Budget 2026: অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ৫ হাজার টাকা পেনশন দেওয়া হবে।

12:17 PM (2 days ago)

West Bengal Budget 2026: সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা বাড়ানো হল

Posted by :- Madhurma Dev

সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা বাড়ানো হল, বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের।

12:16 PM (2 days ago)

৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ রয়েছে: স্বপন দাশগুপ্ত

Posted by :- Kishore

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ‘রাজ্যের উপরে ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ রয়েছে।’
 

12:14 PM (2 days ago)

WB Budget 2026: নতুন পুরসভা গঠন করা হবে, বাজেট পেশের আগে ঘোষণা অর্থমন্ত্রীর

Posted by :- Kishore

বিধানসভা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন  দাশগুপ্ত। তিনি জানান, শিবমন্দির, গাজোল, চাঁচোল, বাগনান, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি-সহ আরও কয়েকটি পুরসভা গঠন করা হবে।
 

12:14 PM (2 days ago)

মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ

Posted by :- Arindam

সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ২০ হাজার পুলিশ বিভাগে, ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী, ১ হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল সহ নানা বিভাগে নিয়োগ করা হবে। ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। 

12:13 PM (2 days ago)

Bengal Budget 2026: পশ্চিমবঙ্গ AI মিশনের সূচনা: অর্থমন্ত্রী

Posted by :- Madhurma Dev

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ AI মিশনের সূচনার করলেন অর্থমন্ত্রী।

12:12 PM (2 days ago)

Bengal Budget 2026: রাজ্যে সরকারি ১ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে

Posted by :- Madhurma Dev

রাজ্যে সরকারি ১ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে। যার মধ্যে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, জানালেন অর্থমন্ত্রী

12:11 PM (2 days ago)

West Bengal Budget 2026: সব সামাজিক প্রকল্প চালু থাকবে

Posted by :- sumana

রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে। ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 'সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।'

12:10 PM (2 days ago)

রাজস্ব ঘাটতি কমেছে, জানালেন অর্থমন্ত্রী

Posted by :- Arindam

বাজেট পেশের শুরুতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতি ১.০২ শতাংশ কমেছে। ২০২৫ সালে ছিল  ২.০৭ শতাংশ ছিল। স্বপন দাশগুপ্ত বললেন, একটি দুর্নীতিমুক্ত প্রশাসন আমাদের মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। নাগরিকদের কাছে পৌঁছতে আপনার সরকার, আপনাদের পাশে নামক একটু কর্মসূচি নিয়েছে। কাঁথিতে নতুন পুলিশ জেলা, গোপীবল্লভপুরে নতুন মহকুমা হবে।

12:10 PM (2 days ago)

Bengal Budget 2026: রাজ্যের ওপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ রয়েছে

Posted by :- Madhurma Dev

রাজ্যের ওপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ রয়েছে, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

12:08 PM (2 days ago)

Bengal Budget 2026: রাজ্যে বর্তমান সমস্ত চালু প্রকল্প অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Posted by :- Madhurma Dev

'রাজ্যে বর্তমান সমস্ত চালু প্রকল্প অব্যাহত থাকবে', জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষদের কাছে প্রকল্পগুলি পৌঁছে দিতে উদ্যোগী বর্তমান সরকার।

12:08 PM (2 days ago)

সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল অংশের কাছে পৌঁছে দিতে হবে: স্বপন দাশগুপ্ত

Posted by :- Kishore

রাজ্যে বর্তমানে চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল অংশের কাছে পৌঁছে দিতে হবে।
 

12:07 PM (2 days ago)

বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Posted by :- Sayan

শুরু বিজেপি সরকারের প্রথম বাজেট। বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত বলে জানালেন মন্ত্রী।

11:57 AM (2 days ago)

মোদীর আশীর্বাদ নিয়ে বাজেট পেশ

Posted by :- Arindam

বাজেট পেশের আগের মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি পোস্ট করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবসের জন্য দুদিনের সফরে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। স্বপন দাশগুপ্তকে বাজেট পেশের আগে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

11:45 AM (2 days ago)

Bengal Budget 2026: বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে দই-চিনি খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Posted by :- Madhurma Dev

বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে দই-চিনি খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা ১২টা থেকে বাজেট পেশ।

11:44 AM (2 days ago)

West Bengal Budget 2026: বাজেটের আগে বিধানসভায় পুজো

Posted by :- sumana

আজ বেলা ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের  অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন তিনি। বাজেট পেশের আগে বিধানসভার মন্দিরে পুজো দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
 

11:41 AM (2 days ago)

অর্থমন্ত্রীকে দই-চিনি খাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Posted by :- Kishore

বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে দই-চিনি খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হিন্দু মতে, দই, চিনি মুখে দেওয়া শুভ। 


 

11:37 AM (2 days ago)

Budget 2026: বাজেট প্রস্তাব পেশ করার আগে পুজো দিলেন স্বপন ও শুভেন্দু

Posted by :- Kishore

বাজেট প্রস্তাব পেশ করার আগে বিধানসভা চত্বরে একটি মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

11:27 AM (2 days ago)

WB Budget 2026: বাজেটে কোন কোন দিকে ফোকাস?

Posted by :- Kishore
  • DA নিয়ে ঘোষণার সম্ভাবনা
  • MSME-র জন্য নতুন পরিকাঠামো
  • নতুন জমি নীতি আসতে পারে
  • শিল্প ও কর্মসংস্থানে জোর দেওয়া হবে
  • শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দে নজর
  • কৃষকদের অগ্রগতির দিকে নজর 
11:10 AM (2 days ago)

West Bengal Budget 2026: পশ্চিমবঙ্গের বিপুল ঋণের বোঝা চ্যালেঞ্জ

Posted by :- Arindam

২০১১ সালে যখন বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন রাজ্যের ধার ছিল প্রায় ১.৯২ লক্ষ কোটি টাকা। নির্বাচনের আগে তৃণমূল জমানার পেশ করা অন্তর্বর্তী বাজেটে দেখা গিয়েছিল, ২০২৬-২৭ আর্থিক বছর শেষে রাজ্যের মোট  ঋণের পরিমাণ দাঁড়াতে চলেছে ৮.১৫ লক্ষ কোটি টাকারও বেশি। এই বিপুল পরিমাণ ঋণের বোঝা সামলানো বড় চ্যালেঞ্জ বিজেপি-র কাছে। 

11:08 AM (2 days ago)

Bengal Budget Live Updates: বিধানসভায় এল রাজ্য বাজেটের প্রতিলিপি

Posted by :- Kishore

রাজ্য সরকার অনুমোদিত প্রেস থেকে ছাপানো রাজ্য বাজেটের প্রতিলিপি পৌঁছল বিধানসভায়। আর এক ঘণ্টা পরেই পেশ হবে রাজ্য বাজেট।
 

11:07 AM (2 days ago)

West Bengal Budget 2026: বাজেটের ফাইলে পাটের কভার

Posted by :- Madhurma Dev

বিজেপি সরকারের প্রথম বাজেটে তৈরি হয়েছে বিশেষ ফাইল। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সেই ফাইল হাতে বেরোতে দেখা যায়। ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। ফাইলের ডানদিকে উপরে অশোক স্তম্ভ রয়েছে। নীচে লেখা 'সত্যমেব জয়তে'।

11:01 AM (2 days ago)

আজ ডিএ নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা

Posted by :- Arindam

শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 

10:51 AM (2 days ago)

Bengal Budget 2026: বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী

Posted by :- Kishore

সকাল ১১টার আগেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী বলেন, "সব কিছু তো আর নতুন হয় না।  কিছু পুরনো জিনিস আছে, আবার অনেক ক্ষেত্রে বদলও আনা হয়েছে।"
 

10:46 AM (2 days ago)

West Bengal Budget: বাজেটের আগেই বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ

Posted by :- Kishore

রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা পাঁচ পৃষ্ঠার একটি চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মোদী জানিয়েছেন,  পশ্চিমবঙ্গের জন্য অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন। 

10:33 AM (2 days ago)

Bengal Budget 2026: বিধানসভার পথে স্বপন

Posted by :- Arindam

দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বপন। অন্যদিকে কাঁথির বাড়ি থেকে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। 

10:31 AM (2 days ago)

কখন বাজেট পেশ করা হবে?

Posted by :- Kishore

সোমবার ঠিক দুপুর ১২টায় বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই তিনি বিধানসভার উদ্দেশে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর।