Advertisement

Lakshmi Bhandar Update: ছাব্বিশের ভোটের আগে বৃহস্পতিবার 'মেগা বাজেট', 'লক্ষ্মীর ভাণ্ডারের' টাকা বাড়াবেন মমতা?

একুশের নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটের আগে বাড়ানো হয় 'লক্ষ্মীর ভাণ্ডার'-র টাকা। আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে কি ফের বাড়বে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর ভাতা? ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পলক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 6:16 PM IST

একুশের নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটের আগে বাড়ানো হয় 'লক্ষ্মীর ভাণ্ডার'-র টাকা। আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে কি ফের বাড়বে 'লক্ষ্মীর ভাণ্ডার'র টাকা? ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। এবারের বাজেট হবে 'ভোট অন অ্যাকাউন্ট'। এই বাজেট থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন, এমনটাই জল্পনা। এবারেও বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা, এমনটাই আশা রাজ্যবাসীর। বাড়লে কত টাকা বাড়তে পারে?

ফেব্রুয়ারি মাস শুরু হতেই মহিলারা এবং প্রবীণ নাগরিকরা ভাতা বৃদ্ধির অপেক্ষায়। এই বাজেটে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের দিকে তাকিয়ে আছেন সাধারণ মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবারের বাজেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

৫ ফেব্রুয়ারি বাজেটের ওপর নজর
বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট বিশেষত্ব রয়েছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সরকার কী বাজেট করছে নজরে থাকবে।

ভাতা বৃদ্ধির জল্পনা: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে যা রয়েছে ১০০০ বা ১২০০ টাকা, তা বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা করা হতে পারে, এমনটাই জল্পনা। বরাদ্দ বাড়লে মার্চ বা এপ্রিল মাসে সুবিধা পেতে পারেন। ফেব্রুয়ারির পেমেন্ট প্রসেসিং শুরু হয়েছে।

২০২১-এ চালু হয় 'লক্ষ্মীর ভাণ্ডার'
তৃতীয়বার ক্ষমতায় এসে বিপুল জয়ের পর ২০২১-এ বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চালু হয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। ভোটের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়ন হয়। ২০২১-র সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকার আর্থিক সাহায্য করে পাওয়া শুরু করেন।

Advertisement

২০২৪-এ 'লক্ষ্মীর ভাণ্ডার'-র ভাতা বৃদ্ধি পায়
লোকসভা ভোটের আগে ৫০০ টাকা থেকে ভাতা বেড়ে হাজার টাকা করা হয়। তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১২০০ টাকা করে ভাতা পাওয়া শুরু করেন।

নজরে ছাব্বিশের নির্বাচন। এবারের বাজেটেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা থাকতে পারে এমনটাই প্রত্যাশা।

Read more!
Advertisement
Advertisement