Advertisement

রাজ্যের DG সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ বাড়ল, ভোট শেষ হওয়ার আগে বড় সিদ্ধান্ত শাহর মন্ত্রকের

সিদ্ধিনাথ গুপ্তা ১৯৯২ ব্যাচের IPS। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) হিসেবে নিয়োগ করে। 

সিদ্ধানাথ গুপ্তাসিদ্ধানাথ গুপ্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 5:05 PM IST
  • আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তার
  • তবে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার পর আরও ছয় মাস কর্মরত থাকবেন তিনি

পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি)-এর কার্যকালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান ডিজি সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ বৃদ্ধি করে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় জোর দেওয়া হয়েছে।

আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তার। তবে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার পর আরও ছয় মাস কর্মরত থাকবেন তিনি। জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

সিদ্ধিনাথ গুপ্তা ১৯৯২ ব্যাচের IPS। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) হিসেবে নিয়োগ করে। 

ডিজিপি হওয়ার আগে, ২০২৫ সালের জুলাই মাসে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)-এর ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল (DG & IGP) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদে থেকে তিনি রাজ্যের নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা তদারকি করতেন।

দীর্ঘ কর্মজীবনে সিদ্ধিনাথ গুপ্তা একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও, তিনি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)-এর প্রধান হিসেবেও দায়িত্ল সামলেছেন।  

গুপ্তা কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স (CIF)-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই পদে থেকে তিনি সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেন। 
 

Read more!
Advertisement
Advertisement