Advertisement

Holding Centre in Bengal: মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢুকেছিল, ৩ বাংলাদেশিকেই পুলিশ পাঠাল লালগোলায় হোল্ডিং সেন্টারে

জেলা প্রশাসন সূত্রের খবর, এই ৩ বাংলাদেশি মুর্শিদাবাদের লালগোলা ও ভগবানগোলার রাস্তা ধরে ভারতে অবৈধ ভাবে ঢুকেছিল। তাদের পুলিশ ধরে লালগোলায় পদ্মা ভবন নামক হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিয়েছে। সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় লালগোলা ও ভগবানগোলা সেক্টরে সীমান্তেবর্তী এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহি জেলার তিনজন নাগরিককে আটক করে পুলিশ। 

বাংলাদেশ সীমান্তবাংলাদেশ সীমান্ত
Aajtak Bangla
  • লালগোলা,
  • 26 May 2026,
  • अपडेटेड 9:33 AM IST
  • লালগোলা ও ভগবানগোলার রাস্তা ধরে ভারতে অবৈধ ভাবে ঢুকেছিল
  • ধৃত তিনজনই সীমান্ত পেরিয়ে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত
  • কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 'Deport' শুরু হবে। প্রথমে ডিটেক্ট ও ডিলিট করা হয়েছে। এবার শুরু হয়ে গেল ডিপোর্ট। অর্থাত্‍ চিহ্নিত কর, নাম বাদ দাও ও বাংলাদেশে পাঠিয়ে দাও। এই হল পুরো প্রক্রিয়া। যার নির্যাস, রাজ্যের প্রথম হোল্ডিং সেন্টার তৈরি হয়ে গেল। Detect, Delete ও Deport প্রক্রিয়া লাগুর ৪৮ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ৩ বাংলাদেশি নাগরিককে আটক করে পাঠিয়ে দিল লালগোলার হোল্ডিং সেন্টারে।

 লালগোলা ও ভগবানগোলার রাস্তা ধরে ভারতে অবৈধ ভাবে ঢুকেছিল

জেলা প্রশাসন সূত্রের খবর, এই ৩ বাংলাদেশি মুর্শিদাবাদের লালগোলা ও ভগবানগোলার রাস্তা ধরে ভারতে অবৈধ ভাবে ঢুকেছিল। তাদের পুলিশ ধরে লালগোলায় পদ্মা ভবন নামক হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দিয়েছে। সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় লালগোলা ও ভগবানগোলা সেক্টরে সীমান্তেবর্তী এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহি জেলার তিনজন নাগরিককে আটক করে পুলিশ। 

ধৃত তিনজনই সীমান্ত পেরিয়ে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জনের নাম রাজু শেখ এবং নাইদ শেখ। রিপোর্ট অনুযায়ী, এই দু’জনকে লালগোলা এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলায়। অন্যদিকে, ভগবানগোলা থেকে ধরা পড়া আরও এক বাংলাদেশি নাগরিকও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, ধৃত তিনজনই সীমান্ত পেরিয়ে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। জেলা প্রশাসনের নির্দেশে ধৃত তিন বাংলাদেশি নাগরিককে আপাতত লালগোলার ‘পদ্মা ভবন’ ভবনের তৃতীয় তলায় তৈরি করা হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা আগেই জারি করেছিল কেন্দ্রীয় সরকার। তৃণমূল সরকার কেন্দ্রের সেই নির্দেশ পালন করেনি। তাঁর সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ওই সংক্রান্ত আইন কার্যকর করা হয়েছে। সি‌এএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যাঁরা, এ বার তাঁদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে। বিএসএফ তাঁদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দুর ঘোষণার পর রাজ্য সরকারের তরফেও নির্দেশিকা জারি করে দেওয়া হয়।

Advertisement


Read more!
Advertisement
Advertisement