Advertisement

Onion Price: ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বেচছে শুভেন্দু সরকার, পুজোর মুখে বড় স্বস্তি

সস্তায় পেঁয়াজ বিক্রি করা শুরু হল রাজ্য সরকার। পুজোর আগে হাফ দামে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় স্বস্তি মধ্যবিত্তের। পূর্ব বর্ধমানের ৯ জায়গায় এই সস্তার পেঁয়াজের কাউন্টার চালু হয়েছে। অন্যান্য জেলাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাফ দামে পেঁয়াজ হাফ দামে পেঁয়াজ
Aajtak Bangla
  • পূর্ব বর্ধমান ,
  • 07 Oct 2026,
  • अपडेटेड 1:19 PM IST
  • সস্তায় পেঁয়াজ বিক্রি করা শুরু হল রাজ্যে
  • পুজোর আগে হাফ দামে পেঁয়াজ বিক্রি
  • পূর্ব বর্ধমানের ৯ জায়গায় এই সস্তার পেঁয়াজের কাউন্টার

মূল্যবৃদ্ধির বাজারে পেঁয়াজের দামের ঝাঁজে চোখে জল আসে মধ্যবিত্তের। কিন্তু সেই ঝাঁজ কমাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য কৃষি বিপণন দফতর। এবার থেকে নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে সস্তায় পেঁয়াজ বিক্রি করা শুরু হল। পুজোর আগে হাফ দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় এই উদ্যোগ চলছে। সমস্ত জেলাতেই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ৩৫ টাকা কেজিতে মিলছে পেঁয়াজ। পূর্ব বর্ধমানের ৯ জায়গায় এই সস্তার পেঁয়াজের কাউন্টার চালু হয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ এনে তা হাফ দামে বিক্রি করা হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলা ও সদর শহরগুলিতেও এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

বর্তমানে খুচরো বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা। প্রতিদিনের রান্নায় বাঙালি হেঁসেলে অপরিহার্য এই পেঁয়াজ। অথচ কিনতে গিয়ে পকেটে লাগছে ছ্যাঁকা। হিমশিম খাওয়া মধ্যবিত্তকে খানিকটা সস্তি দিতেই কৃষি বিপণন দফতরের হাফ দামে পেঁয়াজ বেচার এই উদ্যোগ। 

নাসিক থেকে মানুষকে সুরাহা দিতে 'নাফেড'-এর (কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন) মাধ্যমে পেঁয়াজ কিনছে রাজ্য কৃষি বিপণন দফতর। তারপর তা নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে বিভিন্ন জনবহুল জায়গায় শিবির করে ৩৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে। সুফল বাংলা স্টলেও ন্যায্যমূল্যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। 

দু'কেজি করে প্যাকেট করা হয়েছে পেঁয়াজের। অর্থাৎ স্টলগুলিতে ৩৫ টাকা কেজি দরে ৭০ টাকার প্যাকেট পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত জেলার খুচরো বাজার, ই-কমার্স প্ল্যাটফর্ম ও ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে। 

 

Read more!
Advertisement
Advertisement