Advertisement

Health Recruitment Drive: রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর নিয়োগ, কবে থেকে? তারিখ জানিয়ে দিলেন মন্ত্রী

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর চাকরি হতে চলেছে। এমনটাই ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: শ্বারদ্বত মুখোপাধ্যায়। এই বিষয়ে আরও বিশদে জানুন।

স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর নিয়োগস্বাস্থ্যক্ষেত্রে প্রচুর নিয়োগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 3:18 PM IST
  • রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর চাকরি হতে চলেছে
  • এমনটাই ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: শ্বারদ্বত মুখোপাধ্যায়
  • এই বিষয়ে আরও বিশদে জানুন

এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর নিয়োগের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়। ১৫ জুলাইয়ের পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরে শূন্যপদ পূরণের জন্য নতুন কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। আর এই খবর সামনে আসার পরই আশায় বুক বেঁধেছে রাজ্যে অসংখ্য বেকার যুবক ও যুবতী। তাঁরা অপেক্ষা করছেন নোটিফিকেশনের। তারপরই  করে ফেলবেন অ্যাপ্লিকেশন। 

কবে প্রকাশ পাবে বিজ্ঞপ্তি? 
এই বিষয়টা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানান হয়নি। শুধু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে নিয়োগ হবে। ১৫ জুলাইয়ের পর ধাপে ধাপে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি বেরতে পারে বলে মনে করা হচ্ছে। 

কোথায় কোথায় নিয়োগ হবে?
এখনও বিষয়টা স্পষ্ট নয়। এমনকী মন্ত্রী নিজেও এই নিয়ে কিছুই উচ্চবাচ্য করেননি। তবে সূত্রের খবর, সরকারি হাসপাতালের পরিষেবার মানোন্নয়নের জন্যই মূলত নিয়োগ হবে। সেক্ষেত্রে ডাক্তার এবং নার্স পদেই বেশি নিয়োগ হওয়ার কথা। 

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রচুর শূন্যপদ রয়েছে। এমনকী খাস কলকাতার তাবড় সব মেডিক্যাল কলেজেও পর্যাপ্ত স্টাফ নেই। তাই নতুন সরকার এসে সেই দিকটার দিকেই প্রথমে নজর দিতে চাইছে। তাই তারা শহর থেকে শুরু করে জেলা, মহকুমা এবং গ্রামীণ হাসপাতালে ডাক্তার ও নার্স নিয়োগের কথা ভাবছে। 

যদিও কোন কোন পদে নিয়োগ হবে, কত শূন্যপদ, এই সব বিষয়গুলি নিয়ে এখনও কিছুই জানান হয়। এই সব বিষয়ে জানতে অবশ্য বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

স্বাস্থ্যক্ষেত্রে একাধিক পদক্ষেপ
চিকিৎসক দিবসে ডাক্তারদের পোস্টিং নিয়ে এক বড় ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা: শ্বারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন এবার থেকে নির্দিষ্ট সময়ান্তরে, মোটামুটি ২ থেকে ৩ বছরের মধ্যে গ্রামে পোস্টিং থাকা চিকিৎসকদের ফেরানো হবে শহরে। আর এই ঘোষণাতে খুশি চিকিৎসকমহল। 

আসলে চিকিৎসকদের একটা বড় অংশ দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যয়ের তৃণমূল সরকারের আমলে কোনও স্বচ্ছ পোস্টিং নীতি ছিল না। যে কারণে কিছু চিকিৎসক দিনের পর দিন গ্রামে পোস্টিং থেকেছেন। আর কিছু চিকিৎসক হেলেদুলে জীবন কাটিয়েছেন কলকাতায়। তাই তারা নতুন সরকারের দ্রুত একটি স্বচ্ছ পোস্টিং নীতি চেয়েছেন। আর মন্ত্রী ডা: শ্বারদ্বত তেমন কিছু একটা করতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। আর তাতেই খুশি চিকিৎসক মহল। তারা চাইছে যত দ্রুত সম্ভব এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement