Advertisement

West Bengal Kalbaisakhi Alert: আবহাওয়ার বিরাট পরিবর্তন, রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী; কোন কোন জেলায় স্বস্তির বৃষ্টি?

প্রখর রোদ। উচ্চ আর্দ্রতা। দুইয়ে মিলে হাঁসফাঁস গরমে গলদঘর্ম অবস্থা। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে তীব্র গরম। বৃষ্টির বিন্দুমাত্র দেখা নেই। চাতকের মতো তাকিয়ে আকাশের দিকে। অন্যদিকে, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। তবে আবহাওয়ায় বড়সড় বদল হচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে। বুধবার, ২৭ মে থেকেই হাওয়া বদল।

বৃষ্টির পূর্বাভাসবৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2026,
  • अपडेटेड 7:07 PM IST

প্রখর রোদ। উচ্চ আর্দ্রতা। দুইয়ে মিলে হাঁসফাঁস গরমে গলদঘর্ম অবস্থা। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে তীব্র গরম। বৃষ্টির বিন্দুমাত্র দেখা নেই। চাতকের মতো তাকিয়ে আকাশের দিকে। অন্যদিকে, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। তবে আবহাওয়ায় বড়সড় বদল হচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে। বুধবার, ২৭ মে থেকেই হাওয়া বদল।

দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত 
দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গেছে। 

উত্তরবঙ্গে আর নেই বৃষ্টি
উত্তরবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি নেই। ঝড়বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। আজ কালিম্পং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। 

আগামী কাল বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। 

বৃহস্পতিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে।। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে কাল থেকেই বৃষ্টি-বজ্রপাত
দক্ষিণবঙ্গে কাল থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আজ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। তবে আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। 

আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে।  হুগলি পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে। শনিবার ৩০ মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement