Advertisement

Rain Alert Kolkata: টানা ৪ দিন দাপট দেখাবে বৃষ্টি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা

Rain Alert Kolkata: শনিবারই কলকাতা সংলগ্ন শহরতলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে। রবিবার থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টির মাত্রা। IMD-র পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

জেলায় জেলায় জারি হলুদ সতর্কতাজেলায় জেলায় জারি হলুদ সতর্কতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2026,
  • अपडेटेड 7:11 AM IST
  • এবার কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।
  • শনিবারই কলকাতা সংলগ্ন শহরতলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে।
  • রবিবার থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টির মাত্রা।

বসন্তে দাপট দেখাবে বৃষ্টি। শীত কাটিয়ে গা ঝাড়া দিতে না দিতেই এবার কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। শনিবারই কলকাতা সংলগ্ন শহরতলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে। রবিবার থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টির মাত্রা। IMD-র পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই তালিকায় দক্ষিণবঙ্গের পাশাপাশি রয়েছে কলকাতাও।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

IMD-র পূর্বাভাস অনুযায়ী, শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। এছাড়াও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির বা বজ্রপাতসহ বৃষ্টির  সম্ভাবনা রয়েছে।

অন্য়দিকে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতেও এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

তবে রবিবারের পর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা থাকবে। ওই সব এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। সেদিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে।

অন্যদিকে, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। IMD-র দেওয়া তথ্য অনুযায়ী উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ জুড়েই মাঝেমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement