Advertisement

ব্যাপক গরম কাটাতে আসছে স্বস্তির বৃষ্টি, কবে, কখন ভিজতে পারে বাংলা?

চৈত্রের প্রায় শেষে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আচমকা গরমে শুক্রবার থেকেই নাভিশ্বাস উঠেছে আমজনতার। তবে আবহাওয়া দফতরের তরফে শনিবারের জন্য কোনও সুখবর নেই, গরম চলবে।

ব্যাপক গরম কাটাতে আসছে স্বস্তির বৃষ্টিব্যাপক গরম কাটাতে আসছে স্বস্তির বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 6:59 AM IST
  • চৈত্রের প্রায় শেষে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।
  • শনিবারের জন্য কোনও সুখবর নেই, গরম চলবে।
  • কবে, কখন বৃষ্টি আসার সম্ভাবনা? জেনে নিন

চৈত্রের প্রায় শেষে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আচমকা গরমে শুক্রবার থেকেই নাভিশ্বাস উঠেছে আমজনতার। তবে আবহাওয়া দফতরের তরফে শনিবারের জন্য কোনও সুখবর নেই, গরম চলবে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

যদিও হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া থাকবে আংশিক মেঘলা। আজ দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত ফলে খুব বেশি আশার বার্তা থাকছে না।

অন্যদিকে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে। ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে, আর সর্বনিম্ন থাকবে প্রায় ৪৯ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। তবে বিকেলের দিকে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তি মিলতে পারে গরম থেকে।

দক্ষিণবঙ্গের জন্য আজ আবহাওয়ার পূর্বাভাস

আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তির সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে, IMD-র তরফে জানানো হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বীরভূম জেলায় এক-দু’টি জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গে অবশ্য ব্যাপক গরম পড়ার সম্ভাবনা নেই। আজ, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement