Advertisement

Self Enumeration: জনগণনায় রেকর্ড গড়ল বাংলা, সেল্ফ এনুমারেশনে শীর্ষে পশ্চিমবঙ্গ

Self Enumeration: সেল্ফ এনুমারেশনে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। সারা দেশের মধ্যে জনগণনায় সবচেয়ে বেশি পরিমাণে অংশ নিল পশ্চিমবঙ্গের মানুষই।

 জনগণনায় রেকর্ড গড়ল বাংলা জনগণনায় রেকর্ড গড়ল বাংলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 5:11 PM IST
  • জনগণনার প্রথম পর্বে রেকর্ড গড়ল বাংলা।
  • জনগণনার প্রথম পর্ব অর্থাৎ সেল্ফ এনুমারেশনে শীর্ষে রইল পশ্চিমবঙ্গই।
  • ৫৩.১৩ লক্ষেরও বেশি পরিবার সেল্ফ এনুমারেশন করিয়ে ফেলেছেন।

জনগণনার প্রথম পর্বে রেকর্ড গড়ল বাংলা। দেশের সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে জনগণনার প্রথম পর্ব অর্থাৎ সেল্ফ এনুমারেশনে শীর্ষে রইল পশ্চিমবঙ্গই। ১৫ অগাস্ট পর্যন্ত চূড়ান্ত স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী, ৫৩.১৩ লক্ষেরও বেশি পরিবার সেল্ফ এনুমারেশন করিয়ে ফেলেছেন।

চলতি মাসের প্রথমে অর্থাৎ ১ অগাস্ট সেল্ফ এনুমারেশন  পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ ১৫ দিনেই রেকর্ড সংখ্যক মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এদের মধ্যে ৪৯,৮৬,০১৭টি পরিবার সম্পূর্ণভাবে নিজেদের সেলফ  এনুমারেশন প্রক্রিয়া শেষ করেছেন। তবে ৩,২৭,৫৭২টি পরিবার গণনার বিভিন্ন পর্যায়ে আটকে গিয়েছেন। 

কোন জেলায় সবচেয়ে বেশি সেলফ এনুমারেশন হল?

সারা দেশের মধ্যে সেলফ এনুমারেশন সবচেয়ে বেশি যেমন হয়েছে পশ্চিমবঙ্গে। তেমনই এ রাজ্যের মধ্যে মালদা ও উত্তর ২৪ পরগনা জেলাতেই সবচেয়ে বেশি সেলফ এনুমারেশন হয়েছে।

যারা সেলফ এনুমারেশন করেননি তাঁদের কী হবে?

উল্লেখ্য, এই প্রথমবার দেশে জনগণনা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এবারই প্রথম সেলফ এনুমারেশন অপশন চালু করা হয়েছে। যাতে নাগরিকেরা নিজেরাই নিজেদের তথ্য আপলোড করতে পারেন।  ১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত এই সুযোগ ছিল। এরপর ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রহের কাজ। যারা নিজেদের তথ্য কোনও কারণে জমা করতে পারেননি তাঁদের বাড়িতে গিয়ে সেন্সাস কর্মীরা প্রাথমিক তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করবেন।

বাড়ি বাড়ি গিয়ে কী কী প্রশ্ন করতে পারেন সেন্সাস কর্মীরা?

সেল্ফ এনুমেরেশনে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। তবে এবার ৪০টি প্রশ্ন সামনে আনল কেন্দ্রীয় সরকাব। অর্থাৎ বাড়ানো হল ৭টি প্রশ্ন। কোন প্রশ্নগুলো করা হবে? দেখে নিন-

  • জনগণনায় অংশ নেওয়া ব্যক্তির নাম
  • পরিবারের প্রধানের সঙ্গে তাঁর সম্পর্ক
  • তাঁর লিঙ্গ
  • জন্মতারিখ ও বয়স
  • জন্মের স্থান
  • বর্তমান বৈবাহিক অবস্থা
  • বিয়ের সময় বয়স
  • স্বামী বা স্ত্রীর নাম
  • নাগরিকত্ব
  • ধর্ম কী?
  • তফসিলি জাতি (SC)/তফসিলি উপজাতি (ST)/জাতি
  • বাবার  তথ্য
  • মায়ের তথ্য
  • শেষ কোথায় বসবাসের জায়গা
  • স্থানান্তরিত হওয়ার কারণ
  • শেষবার স্থানান্তরিত হওয়ার পর নতুন জায়গায় কত বছর ধরে বসবাস করছেন?
  • স্থায়ী বসবাসের ঠিকানা কী?
  • বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)
  • জীবনে মোট কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন (বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)
  • গত এক বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কি না এবং সংখ্যা (বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে)
  • মাতৃভাষা ও  অন্য কী কী ভাষা জানেন
  • প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য
  • সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা
  • শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বা অবস্থা
  • সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা 
  • গত এক বছরে কাজ করেছেন কি না
  • অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন
  • পেশা
  • শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন
  • কাজের শ্রেণি
  • অর্থনৈতিক নয়, এমন কার্যকলাপ 
  • কাজ খোঁজা চলছে কি না
  • কাজের জায়গায় যাতায়াতের তথ্য
  • কোভিড-১৯ টিকাকরণের স্থান
  • মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে
  • মোবাইল নম্বর (যদি থাকে)
  • আধার নম্বর 
  • ভোটার আইডি নম্বর 
  • পাসপোর্ট নম্বর (যদি থাকে)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

 

Read more!
Advertisement
Advertisement