Advertisement

পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অপরাধে যুক্ত বিদেশিরা, মূল অভিযোগ বাংলাদেশিদের দিকে

গোটা দেশের নিরিখে বাংলায় এসে সবচেয়ে বেশি দুষ্কর্ম করেন বিদেশিরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০২৪ সালের রেকর্ডে উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট অনুযায়ী, দেশে অপরাধমূলক মামলায় গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশিজন হলেন বাংলাদেশি নাগরিক।

পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অপরাধে যুক্ত বিদেশিরাপশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অপরাধে যুক্ত বিদেশিরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2026,
  • अपडेटेड 6:03 PM IST
  • গোটা দেশের নিরিখে বাংলায় এসে সবচেয়ে বেশি দুষ্কর্ম করেন বিদেশিরা।
  • ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০২৪ সালের রেকর্ডে উঠে এসেছে এই তথ্য।
  • দেশে অপরাধমূলক মামলায় গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশিজন হলেন বাংলাদেশি নাগরিক।

গোটা দেশের নিরিখে বাংলায় এসে সবচেয়ে বেশি দুষ্কর্ম করেন বিদেশিরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০২৪ সালের রেকর্ডে উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট অনুযায়ী, দেশে অপরাধমূলক মামলায় গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশিজন হলেন বাংলাদেশি নাগরিক।

NCRB-র তথ্য বলছে, ২০২৪ সালে দেশে মোট ৪,৭৯৪ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ছিলেন ৯৪৪ জন মহিলা ও ১১ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩,০৯১ জন বাংলাদেশি। এরপর রয়েছে নাইজেরিয়ার ৫০৯ জন, নেপালের ৪৭৬ জন এবং মায়ানমারের ২৪৫ জন নাগরিক।

বাংলায় বিদেশিদের অপরাধ সবচেয়ে বেশি

রাজ্যভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, বিদেশিদের করা  অপরাধের নিরিখে পশ্চিমবঙ্গে সর্বাধিক ৯৯২টি কেস রেজিস্টার হয়েছে। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বিদেশিদের  করা অপরাধ এবং বিদেশিদের বিরুদ্ধে অপরাধ, এই দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছে দিল্লি। দিল্লিতে বিদেশিদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০২৪ সালে ছিল ৬৪টি।

বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩,০৯১টি মামলার মধ্যে ১,৬৭৬টি মামলা হয়েছে ফরেনার্স অ্যাক্ট ও রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্টে, যা মোট মামলার ৫৪.২ শতাংশ। এছাড়া পাসপোর্ট অ্যাক্টে দায়ের হয়েছে ১,২৮৩টি মামলা, যা মোটের ৪১.৫ শতাংশ।

এছাড়াও, নাইজেরীয় নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ৫০৯টি মামলার মধ্যে সবচেয়ে বেশি ২৫৯টি মামলা হয়েছে এনডিপিএস আইনে। ফরেনার্স অ্যাক্ট ও রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্টে দায়ের হয়েছে ১৩৬টি মামলা।

নেপালি নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭৬টি মামলার মধ্যে সবচেয়ে বেশি ১২৯টি মামলা হয়েছে এনডিপিএস আইনে। এছাড়া অন্যান্য বিশেষ ও স্থানীয় আইনে ১১২টি এবং চুরির অভিযোগে ৯০টি মামলা হয়েছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, বিদেশিদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০২৩ সালের ২৩৮ থেকে বেড়ে ২০২৪ সালে হয়েছে ২৫৭। এই ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র, যেখানে বিদেশিদের বিরুদ্ধে ৪১টি মামলা দায়ের হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক, সেখানে সংখ্যা ৩২।

Advertisement

বিদেশিদের বিরুদ্ধে অপরাধের মধ্যে সবচেয়ে বেশি ছিল চুরির ঘটনা— মোট ৬২টি। এছাড়া অন্যান্য আইপিসি/বিএনএস অপরাধ ৪১টি, অন্যান্য বিশেষ ও স্থানীয় আইনের আওতায় ২৮টি এবং ইমোরাল ট্রাফিক (প্রিভেনশন) অ্যাক্টে ২৫টি মামলা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ২০টি ধর্ষণ, ১৭টি শ্লীলতাহানির চেষ্টা, ১৫টি খুন এবং ১৩টি অপহরণের ঘটনাও রেজিস্টার করা হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement