Advertisement

West Bengal Weather: আজ রোদ ঝলমলে আকাশ, বাড়বে ঠান্ডা? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় ঠান্ডা পড়বে? দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে? উত্তরবঙ্গ কি আজ শীত দেখবে? আসুন শুক্রবারের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নেওয়া যাক।

আজ থেকে ঠান্ডা বাড়বে? (ছবি: পিক্সেলস)আজ থেকে ঠান্ডা বাড়বে? (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 6:15 AM IST
  • আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
  • কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় ঠান্ডা পড়বে?
  • দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে?

নভেম্বরের শেষ সপ্তাহে দ্রুত বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। সকালে ও রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে। তবে দিনের বেলায় এখনও রোদের দাপট রয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার, ২৭ নভেম্বর কলকাতা সহ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। বরং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রোদের দেখা মিলবে। 

শুক্রবার কলকাতা ও আশপাশের জেলাগুলির আবহওয়া কেমন থাকবে?
শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় আকাশ থাকবে পরিষ্কার। কোথাও কোথাও সামান্য মেঘ দেখা যেতে পারে। যদিও বৃষ্টির আশঙ্কা নেই।


IMD-র কলকাতা-হাওড়া কেন্দ্রের হিসেব অনুযায়ী, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্য কথা বলছে। তাদের দাবি, সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। 

এ দিন ভোর ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি হতে পারে। কোথাও কোথাও সামান্য ধোঁয়াশাও চোখে পড়তে পারে। তবে দুপুরের দিকে রোদের কারণে ঠান্ডার অনুভূতি কিছুটা কমবে। সূর্য ডুবতেই ফের নামবে তাপমাত্রার পারদ।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে? 
শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালই থাকবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস নেই।

তবে সব জেলায় ঠান্ডার অনুভূতি একরকম হবে না। পশ্চিমের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে তুলনামূলক বেশি শীত লাগবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ঠান্ডার আমেজ বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

উপকূলবর্তী জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দিনের বেলায় রোদ থাকার সম্ভাবনাই বেশি।

Advertisement

উত্তরবঙ্গের জেলাগুলিতে কি আরও বাড়বে শীত?
দক্ষিণবঙ্গের মতো দারুণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। শুক্রবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাহাড়ি এলাকায় অবশ্য ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। দার্জিলিংয়ে তাপমাত্রা সমতলের তুলনায় অনেকটাই কম অনুভূত হতে পারে। কালিম্পংয়েও সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। ডুয়ার্স ও উত্তরবঙ্গের সমতল এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশা নিয়ে আপাতত কোনও বিশেষ সতর্কতা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামার সম্ভাবনা কম।

 

Read more!
Advertisement
Advertisement