Advertisement

West Bengal Weather Forecast: অর্ণবের রেশ কাটেনি, শনিবারও ঝেঁপে বৃষ্টি, কলকাতা সহ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

ঘূর্ণিঝড় অর্ণবের খেলা মোটামুটি শেষের পথে। যদিও এখনও এর রেশ রয়েছে। যার ফলে আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন।

শনিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? (ছবি: পিক্সেলস)শনিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 6:20 AM IST
  • ঘূর্ণিঝড় অর্ণবের খেলা মোটামুটি শেষের পথে
  • যদিও এখনও এর রেশ রয়েছে
  • আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে

ইতিমধ্যেই খেলা শেষ হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের। তবে এখনও এর যে অবশিষ্টাংশ রয়েছে, তার জন্যও বৃষ্টি হবে শনিবার, ৩১ অক্টোবর। এ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বর্ষণ হতে পারে। সেই সঙ্গে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এছাড়া কোথাও কোথাও বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। 

ভারতীয় আবহাওয়া সংস্থা বা আইএমডি জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে না। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও আবার মেঘলা থাকবে আকাশ। আর আকাশে মেঘ থাকলে বাড়তে পারে তাপমাত্রা। তাই আর সময় নষ্ট নয়, বরং শনিবার কোথায় কেমন থাকবে আবহাওয়া, সেটা দ্রুত জেনে নিন। 

ঘূর্ণিঝড়ের কী খবর? 
ইতিমধ্যেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। শেষ আপডেট অনুযায়ী, অর্ণবের অবশিষ্টাংশ উত্তর ছত্তীসগঢ় ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর রয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমের জন্যই রাজ্যে বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে? 
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার আংশিক মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। আবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো।  

শুধু তাই নয়, আজ সারাদিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যার ফলে গরম লাগতে পারে। বজায় থাকবে অস্বস্তি।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা বৃষ্টিই হবে। 

যদিও বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় একটু অন্য রকম থাকবে পরিস্থিতি। এই ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থেকে মুক্তির আশা নেই। বরং ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। তারপরই আবহাওয়া শুষ্ক হবে। 

Advertisement

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে এখন ভালই বৃষ্টি চলবে। শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তাই যাঁরা এখন পাহাড়ে রয়েছেন, তাঁরা একটু সাবধানে থাকুন। 

Read more!
Advertisement
Advertisement