Advertisement

Alipore Weather Update: ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট দিল IMD

বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ও অনুকূল মৌসুমি অক্ষরেখার জেরে আগামী ৫ দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ৫ জেলাতেও সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে IMD।

 দক্ষিণবঙ্গের ৫ জেলাতেও সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে IMD। দক্ষিণবঙ্গের ৫ জেলাতেও সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে IMD।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 2:22 PM IST
  • বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প।
  • মৌসুমী অক্ষরেখার অবস্থানও অনুকূল।
  • আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ; দুই অংশেই বৃষ্টির দাপট বাড়তে চলেছে।

West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। মৌসুমী অক্ষরেখার অবস্থানও অনুকূল। তার জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ; দুই অংশেই বৃষ্টির দাপট বাড়তে চলেছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা ৫ দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দু'টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ১ অগাস্ট থেকে ৩ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে এই সময় কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে টানা বৃষ্টি না হলেও প্রায় প্রতিদিনই বর্ষার দাপট বজায় থাকতে পারে।

তবে ৪ অগাস্ট থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ওই দিন বীরভূম এবং মুর্শিদাবাদের এক বা দু'টি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরের দিন অর্থাৎ ৫ অগাস্ট ভারী বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। সেদিন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দু'টি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাস
৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আজ, ৩১ জুলাই, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১ অগাস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

২ ও ৩ অগাস্ট পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওই দু'দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের বিভিন্ন অংশেও ভারী বৃষ্টি হতে পারে।

৪ অগাস্ট উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির তীব্রতা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। ৫ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মনে রাখবেন
বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকুন। আজকাল বজ্রবিদ্যুতের ঘটনা বাড়ছে। তাই ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ, ফাঁকা এলাকা এড়িয়ে চলুন।  

Read more!
Advertisement
Advertisement