Advertisement

চড়ছে তাপমাত্রা, সপ্তাহান্তে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

IMD-এর পূর্বাভাস বলছে আগামী চার দিন কলকাতা সহ গোটা রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে তারপরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সপ্তাহান্তে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাসপ্তাহান্তে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 8:04 AM IST
  • সপ্তাহান্তে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • আগামী চার দিন কলকাতা সহ গোটা রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
  • রাজ্যে তাপমাত্রায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না।

রাজ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দোলের দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টির ভ্রকুটি দেখা দিলেও আগামী কয়েক দিন তেমন পরিস্থিতির সম্ভাবনাও নেই। তবে গরমও খুব বেশি বৃদ্ধি পাবে না। IMD-এর পূর্বাভাস বলছে আগামী চার দিন কলকাতা সহ গোটা রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে তারপরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কবে বৃষ্টি আসছে?

IMD-এর পূর্বাভাস অনুযায়ী ৭ মার্চ রাত পর্যন্ত রাজ্যে তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস থাকছে না। তবে ৮ মার্চ অর্থাৎ রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি রবিবার পেরিয়ে সোমবারেও বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টি?

IMD-র পূর্বাভাস অনুসারে, রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবারেও বৃষ্টিপাত বজায় থাকবে। এদিন দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়।

অন্য়দিকে, আগামী ৭ দিন রাজ্যে তাপমাত্রায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না এলেও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

কলকাতায় তাপমাত্রা বাড়ছে কেন?

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

হাওয়া অফিস আরও নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই সপ্তাহ থেকেই শীত বিদায় নিশ্চিত। গত কয়েক দিন যে ঠান্ডার রেশ ছিল, সেটাও আর মিলবে না। তবে সকালের দিকে গরম বাড়লেও, রাতের তাপমাত্রায় তেমন একটা বদল হবে না।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement