Advertisement

Rain West Bengal: আকাশজুড়ে 'দানব' মেঘ! পশ্চিমবঙ্গে বিপুল বৃষ্টির ALERT, ছবি দিল ISRO

বঙ্গোপসাগর ও আরব সাগরে মেঘের ঘনঘটা। পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ISRO-র স্যাটেলাইটে প্রচুর সম্পৃক্ত মেঘ দেখা যাচ্ছে। দুর্যোগের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

দুর্যোগের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।দুর্যোগের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jul 2026,
  • अपडेटेड 2:19 PM IST
  • বঙ্গোপসাগর এবং আরব সাগর; দু'দিকেই মৌসুমি বায়ু সক্রিয়।
  • পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
  • পশ্চিমবঙ্গের আকাশে বিশাল মেঘের ঘনঘটা ধরা পড়েছে।

West Bengal Weather Update: বঙ্গোপসাগর এবং আরব সাগর; দু'দিকেই মৌসুমি বায়ু সক্রিয়। তার জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপকূলেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ISRO-র স্যাটেলাইট ছবিতে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের আকাশে বিশাল মেঘের ঘনঘটা ধরা পড়েছে।

ISRO-র স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরের উপর বেশ ঘন ক্লাউড ফর্মেশন তৈরি হয়েছে। সহজ বাংলায় বললে প্রচুর মেঘ। এই মেঘ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে। ইনফ্রারেড ছবিতে দেখা যাচ্ছে, মেঘের উপরের অংশ উজ্জ্বল সাদা এবং ঠান্ডা। এর অর্থ খুব সহজ। এই ধরনের মেঘ সাধারণত শক্তিশালী বজ্রগর্ভ মেঘের ইঙ্গিত দেয়। এমন মেঘ হলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রায় নিশ্চিত বলা যেতে পারে। 

পশ্চিমবঙ্গের দক্ষিণেই বঙ্গোপসাগর। তাই মেঘের জলীয় বাষ্পের অভাব নেই। অনুকূল ঊর্ধ্ববায়ু সঞ্চালন হচ্ছে। ফলে মেঘ দ্রুত উল্লম্বভাবে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদদের অনুমান, রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি আসবে। বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।

এই মৌসুমি সিস্টেম ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে।

অন্যদিকে, আরব সাগরের উপরও একই রকম একটি সিস্টেম অ্যাকটিভ রয়েছে। দুই সমুদ্রেই একসঙ্গে মৌসুমি বায়ুর এই অ্যাকটিভিটি। এবার বর্ষার শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল। তবে এই জোড়া মেঘমালায় সেই ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে।

তবে বাড়ছে দুর্যোগের আশঙ্কাও। অতিবৃষ্টির ফলে শহরাঞ্চলে জল জমা, পাহাড়ি এলাকায় ধস এবং যাতায়াত ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়া দফতরের পূর্বাভাসে নিয়মিত নজর রাখুন।  

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, কোকণ, গোয়া এবং মহারাষ্ট্রের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়াও বইতে পারে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement