Advertisement

West Bengal Weather Update: আজ থেকেই কমবে তাপমাত্রা, বৃষ্টিও হবে কয়েকটি জেলায়, আবহাওয়ার লেটেস্ট আপডেট

মঙ্গলবার সকালেও বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। তবে বেলা বাড়তেই শুষ্ক হবে আবহাওয়া। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আসুন আবহাওয়ার আইএমডি আপডেট জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট (ছবি: পিক্সেলস)পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 6:14 AM IST
  • মঙ্গলবার সকালেও বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়
  • তবে বেলা বাড়তেই শুষ্ক হবে আবহাওয়া
  • রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে

আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। ২৪ নভেম্বর, মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা কমবে। তবে আজ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে শুষ্ক হবে আবহাওয়া। তাপমাত্রা কমবে। শীত শীত ভাব অনুভূত হবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং আজকের আবহাওয়ার লেটেস্ট আইএমডি আপডেট জেনে নিন।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
আকভানের জেরে গত কয়েক দিন বৃষ্টি দেখেছে বাংলা। তবে আজ মূলত শুষ্কই থাকবে কলকাতার আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস প্রায় নেই। আইএমডি জানিয়েছে, ২৪ নভেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ৩০ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

এই দিন থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। সকালের দিকে কিছুটা গরমও লাগতে পারে। তবে রাতে এবং ভোরের দিকে কমবে তাপমাত্রা। শীত শীত ভাব গ্রাস করতে পারে। 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে। ২৬ বা ২৭ নভেম্বর নাগাদ এটা নেমে যেতে পারে ১৭ ডিগ্রির কাছাকাছি। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি থাকুন।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
আজ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মনোরম থাকবে। বৃষ্টির দাপট কমবে। শুষ্ক থাকবে আবহাওয়া। 

এক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। 

যদিও আজ সকালে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলি। 

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সব জেলা থেকেও মোটের উপর বৃষ্টি বিদায় নেবে বলেই পূর্বভাস রয়েছে হাওয়া অফিসের। 

প্রসঙ্গত, আজ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলারই পারদ পতন হবে। ধীরে ধীরে কমে যাবে তাপমাত্রা। আগামী কয়েক দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
উত্তরবঙ্গের আটটি জেলাতে আজ সকালে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় এহেন পূর্বাভাস রয়েছে। তবে তারপর থেকে আবহাওয়া রং বদলাবে। ধীরে ধীরে কমে যাবে তাপমাত্রা। আগামী ৪ থেকে ৫ দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে। 
 

 

Read more!
Advertisement
Advertisement