Advertisement

Rain Forecast: আজ তুমুল বৃষ্টির সঙ্গী হবে ৩০-৪০ কিমি বেগে ঝড়, কোন কোন জেলায় হলুদ সতর্কতা?

West Bengal Weather Update: আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একই হাল থাকবে উত্তরবঙ্গেরও। সেখানেও হলুদ সতর্কতা রয়েছে। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন। কোথায় কোথায় বৃষ্টি হবে, তার লেটেস্ট আপডেট জানুন।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট (ছবি: পিটিআই))পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট (ছবি: পিটিআই))
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 6:22 AM IST
  • আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে
  • বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা
  • একই হাল থাকবে উত্তরবঙ্গেরও

অগাস্টের শেষে ফের নিম্নচাপের মুখোমুখি বাংলা। যার ফলে আজ শুক্রবারও বৃষ্টির মুখ দেখবে রাজ্যবাসী। ভিজবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা। কোথাও হালকা বৃষ্টি হবে। কোথাও আবার ভারী বর্ষণের সম্ভাবনা। যার জন্য একাধিক জেলায় জারি করা রয়েছে হলুদ সতর্কতা। এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন জেলায় সতর্কতা জারি রয়েছে? কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? ভ্যাপসা গরম কি থাকবে? এই সবের উত্তর পেতে শুক্রবারের আবহাওয়ার আপডেট জেনে নিন।  

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। সেই সঙ্গে ভ্যাপসা গরমও ভোগাবে। শুধু তাই নয়, বেলা যত বাড়বে, বৃষ্টির দাপটও ততটাই বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। 

এক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেই কারণে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও বৃষ্টি হলেও ভ্যাপসা গরম খুব একটা কমবে না। বিশেষত, যেই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সেই সব এলাকায় ভালই গরম থাকবে। এমনকী বাড়তে পারে অস্বস্তি। 

আবহাওয়া বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এদিন ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আজ উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।  

কলকাতার আবহাওয়া কেমন থাকবে? 
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হলুদ সতর্কতা। যদিও সে দিক থেকে সমস্যা নেই কলকাতার। রাজ্যের রাজধানীতে বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে শুক্রবার কলকাতার আবহাওয়া থাকবে মেঘলা। সেই সঙ্গে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মাথায় রাখতে হবে, ভ্যাপসা গরমে ইতিমধ্যেই নাজেহাল কলকাতাবাসী। আর সেই পরিস্থিতি আপাতত বজায় থাকবে বলেই জানা গিয়েছে। 

Advertisement

উত্তরবঙ্গে কী হবে? 
উত্তরবঙ্গেও আজ একাধিক জেলায় সতর্কতা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই মতো জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে। 

 

Read more!
Advertisement
Advertisement