Advertisement

West Bengal Weather: বৃষ্টি, কালবৈশাখী, ১৭ জেলায় হলুদ সতর্কতা, আগামী ৭ দিন কোন জেলার কেমন আবহাওয়া? বিস্তারিত

মার্চের শেষে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আজ থেকেই দক্ষিণবঙ্গের আকাশে জমা হচ্ছে মেঘ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা একধাক্কায় বেশ কিছুটা বাড়বে। ফলে সপ্তাহান্তে বৃষ্টির আগে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

ঝড়বৃষ্টির পূর্বাভাসঝড়বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 12:04 PM IST

মার্চের শেষে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আজ থেকেই দক্ষিণবঙ্গের আকাশে জমা হচ্ছে মেঘ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা একধাক্কায় বেশ কিছুটা বাড়বে। ফলে সপ্তাহান্তে বৃষ্টির আগে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। গুমোট আবহাওয়া থাকবে। 

শুক্রবার থেকে কালবৈশাখী-বৃষ্টিপাত
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।  ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়াতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবি ও সোমবার আবহাওয়া কেমন থাকবে?
রবিবার ও সোমবার অর্থাৎ ২৯ ও ৩০ মার্চ ঝড়ের দাপট কিছুটা কমবে। সোমবার পর্যন্ত বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আবহাওয়াবিদদের মতে, সোমবারের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ফের ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও বৃষ্টি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৮ তারিখ থেকে আগামী ৬ দিন প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ২ এপ্রিল পর্যন্ত বৃষ্টি চলবে। এই সময়ে উত্তরবঙ্গে বেড়াতে গেলে ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন।

Read more!
Advertisement
Advertisement