Advertisement

রাজ্যজুড়ে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, কবে থেকে শীতের বিদায়? জানাল হাওয়া অফিস

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে শীত বিদায় নিতে চলেছে। এক্ষেত্রে বলা হয়েছে, আগামী ২ দিনের মধ্যে রাজ্যের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তারপরের ৪ দিন আবার তাপমাত্রা স্থির থাকবে।

ছবি সৌজন্যে PTIছবি সৌজন্যে PTI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 8:43 AM IST
  • শীতের সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে ঠান্ডা।
  • সকাল ও রাতে তাপমাত্রার পতনে রীতিমতো শীত অনুভূত হচ্ছে।
  • গরম ও রাতে ঠান্ডার জেরে বেকায়দায় পড়ছে সাধারণ মানুষ।

শীতের সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে ঠান্ডা। সকাল ও রাতে তাপমাত্রার পতনে রীতিমতো শীত অনুভূত হচ্ছে কলকাতাবাসীর। তবে শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা বাংলাতেই চিত্রটা কম বেশি একই। দিনে গরম ও রাতে ঠান্ডার জেরে বেকায়দায় পড়ছে সাধারণ মানুষ। তবে এবার শীতের বিদায় নিশ্চিত করল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে শীত বিদায় নিতে চলেছে। এক্ষেত্রে বলা হয়েছে, আগামী ২ দিনের মধ্যে রাজ্যের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তারপরের ৪ দিন আবার তাপমাত্রা স্থির থাকবে।

গতকাল অর্থাৎ  মঙ্গলবার দক্ষিণবঙ্গের সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি ও কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার আপডেট অনুযায়ী, স্পষ্ট ভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে। কলকাতায় আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর চড়চড় করে বাড়বে পারদ। ১৪ ফেব্রুয়ারি কলকাতার আলিপুরে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় একই ধরনের পরিস্থিতি থাকবে।

উত্তরবঙ্গেও বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে এই মুহূর্তে ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায়ের সুর বেজে গিয়েছিল। এ বার এখনও পুরোপুরি সেই ছবি না ফিরলেও, আগাম গরম নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছেন আবহবিদরা। তার আগে শীতের এই শেষ পর্বটুকুই উপভোগ করতে চাইছেন রাজ্যবাসী।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement