Advertisement

West Bengal Weather Forecast: নিম্নচাপ কাটতেই চড়বে পারদ, বৃষ্টি আর ক'দিন?

শুরু হল মরসুমের প্রথম বৃষ্টিপাত। মঙ্গলবার ভোর থেকেই একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়। সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ দু'একটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। আপাতত বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ঝড়বৃষ্টির প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে। 

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 10:33 AM IST

শুরু হল মরসুমের প্রথম বৃষ্টিপাত। মঙ্গলবার ভোর থেকেই একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়। সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ দু'একটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। আপাতত বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ঝড়বৃষ্টির প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে। 

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ৷ সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝোড়ো হাওয়ার পূর্বাভাস৷

কোন জেলায়, কতটা বৃষ্টি হবে?
মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। বুধবারও বৃষ্টি চলবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে৷ সোমবার রাত থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়৷ মঙ্গল ও বুধবার দিনভর নিম্নচাপের বৃষ্টি চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আটটি জেলা- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পারদ চড়ছে, ফিরবে না শীত
বৃষ্টিতে পারদ খানিকটা কমেছে। শীতের আমেজ থাকলেও এখন আর পারদ পতনের কোনও ইঙ্গিত নেই। বরং পারদ চড়ে গরম বাড়বে। সেইসঙ্গে বাড়বে অস্বস্তি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে।

Read more!
Advertisement
Advertisement