Advertisement

Rapido-সহ সব অ্যাপ বাইক বসে যাবে যদি... রোজগার বাঁচাতে ৭ দিনের ডেডলাইন দিলেন অর্জুন

West Bengal Bike Taxi Rules: অ্যাপ বেসড বাইকের কাজ করলে লাগবে হলুদ নম্বর প্লেট। সাধারণ সাদা নম্বর প্লেট আর চলবে না। নয়া নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, সাতদিনের মধ্যেই এই নিয়ম লাগু হবে।

পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, সাতদিনের মধ্যেই এই নিয়ম লাগু হবে।পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, সাতদিনের মধ্যেই এই নিয়ম লাগু হবে।
সুজয় ঘোষ
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • অ্যাপ বেসড বাইকের কাজ করলে লাগবে হলুদ নম্বর প্লেট।
  • সাধারণ সাদা নম্বর প্লেট আর চলবে না।
  • এতদিন কমার্শিয়াল গাড়ির নম্বর প্লেট হলুদ হত।

West Bengal Bike Taxi Rules: অ্যাপ বেসড বাইকের কাজ করলে লাগবে হলুদ নম্বর প্লেট। সাধারণ সাদা নম্বর প্লেট আর চলবে না। নয়া নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, সাতদিনের মধ্যেই এই নিয়ম লাগু হবে। তার মধ্যে নতুন নম্বর প্লেট না লাগালে অ্যাপ থেকে সেই বাইকের রেজিস্ট্রেশন সরিয়ে দেওয়া হবে।

এতদিন কমার্শিয়াল গাড়ির নম্বর প্লেট হলুদ হত। বাইকের জন্য় সেই নিয়ম ছিল না। তাহলে হঠাৎ কেন? অর্জুন সিং জানালেন, 'সরকারের কোষাগারে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। পরিবহণ দফতর সব রকম সহযোগিতা করবে। দ্রুত সাদা নম্বর প্লেটের বাইকগুলিকে বাণিজ্যিক নম্বর প্লেটের আওতায় আনতে হবে।'   

ইতিমধ্যেই এই বিষয়ে কড়া নির্দেশ জারি করেছে পরিবহণ দফতর। ওলা, উবার এবং র‍্যাপিডোর মতো অ্যাপ সংস্থাগুলিকেও নয়া নিয়ম জানানো হয়েছে। স্পষ্ট বলা হয়েছে যে, ব্যক্তিগত বা সাদা নম্বর প্লেটের বাইক বাণিজ্যিক যাত্রী পরিবহণে ব্যবহার করা যাবে না। আগামী সাত দিনের মধ্যে এই ধরনের বাইক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে।

পরিবহন দফতরের এই সিদ্ধান্তের পিছনে মূলত দু'টি কারণ রয়েছে।

প্রথমত, ব্যক্তিগত নম্বর প্লেট ব্যবহার করে বাণিজ্যিক পরিষেবা দেওয়ায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

দ্বিতীয়ত, অ্যাপ-বেসড বাইক সার্ভিসকে নির্দিষ্ট আইনি নিয়মের মধ্যে আনতে চাইছে রাজ্য। এত দিন অ্যাপ-ক্যাবের ক্ষেত্রে এই ধরনের নিয়মকানুন ছিল। এবার অ্যাপ-বাইকের ক্ষেত্রেও একই ধরনের নজরদারি চালাতে চাইছে পরিবহন দফতর।

শুধু নম্বর প্লেট নয়। অ্যাপ সংস্থাগুলিকে আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সংস্থাকে পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রীয় অফিস রাখতে হবে। পরিবহণ দফতর এবং ট্র্যাফিক পুলিশের সঙ্গে কো-অর্ডিনেশন বজায় রাখার জন্য এই নির্দেশ। পাশাপাশি যাত্রীরা কখনও অভিযোগ জানালে সেক্ষেত্রে ওই অফিসের মাধ্যমেই দ্রুত তার সমাধান করতে হবে।

তবে সরকারের সিদ্ধান্তে কিছুটা উদ্বেগে বাইক চালকরা। গিগ-কর্মী এবং বাইক ট্যাক্সি সংগঠনগুলির  বাণিজ্যিক নম্বর প্লেটের নিয়মে আপত্তি নেই। তবে তাদের দাবি, নম্বর প্লেট বদল এবং বাণিজ্যিক রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে হবে। চালকদের সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

Advertisement

কারণ, রাতারাতি সাদা নম্বর প্লেটের বাইক ব্যান হয়ে গেলে কলকাতা ও শহরতলির বহু চালক কাজ হারাতে পারেন। শুধু যাত্রী পরিবহণ নয়, খাবার এবং পার্সেল পৌঁছে দেওয়ার পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যাতে সহজ ও দ্রুত হয়, সেই দাবিই জানাচ্ছেন তাঁরা। 

Read more!
Advertisement
Advertisement