Advertisement

Yuvasathi Scheme for Youth: লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী পেলেও মিলবে যুবসাথীর টাকা? কারা পাবেন? জানুন বিস্তারিত

অগাস্টে নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। এদিন নবান্নে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর নতুন অর্থবর্ষ থেকেই ভাতা মিলবে। বাজেটে ঘোষণা হয়েছিল ১৫ অগাস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন ঘোষণা করেন, এগিয়ে আনা হচ্ছে যুবসাথী প্রকল্পে ভাতা পাওয়ার দিন। ১লা এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প কার্যকর হবে। 

যুবসাথীর টাকা কারা পাবেনযুবসাথীর টাকা কারা পাবেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 5:00 PM IST

অগাস্টে নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। এদিন নবান্নে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর নতুন অর্থবর্ষ থেকেই ভাতা মিলবে। বাজেটে ঘোষণা হয়েছিল ১৫ অগাস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন ঘোষণা করেন, এগিয়ে আনা হচ্ছে যুবসাথী প্রকল্পে ভাতা পাওয়ার দিন। ১লা এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প কার্যকর হবে। 

মাধ্যমিকের পরই মিলবে যুবসাথী প্রকল্পের টাকা?
বাজেটের ঘোষণা অনুযায়ী, মাধ্যমিক পাশের পরই যুবসাথী প্রকল্পের টাকা মিলবে। ২১-৪০ বছর বয়সীরা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। 

অন্য স্কলারশিপ বা ভাতা পেলে কি যুবসাথী প্রকল্পের টাকা মিলবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, রাজ্য সরকারের অন্য কোনও স্কলারশিপের থাকলেও যুবসাথী প্রকল্পের টাকা মিলবে। তবে অন্য কোনও স্কিমে টাকা না পেলে, আগামী ৫ বছর দেড় হাজার টাকা করে পাওয়া যাবে। পাঁচ বছরে চাকরি না পেলে নাম রিনিউ করা হবে। তারপর ফের যুবসাথী প্রকল্পের টাকা পাবেন।

কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন?
অনলাইনে নাম রেজিস্টার করা হবে না। দুয়ারে সরকারের মতো ২৯৪টি কেন্দ্রে একটি করে ক্যাম্প থাকবে। এতে তিনটি বিভাগ থাকবে। এই ক্যাম্পগুলিতে নাম লেখাতে হবে। পাঁচ বছর মিলবে দেড় হাজার টাকা। এই সময়কালে চাকরি না পেলে পাঁচ বছর পর রিনিউ হবে। যুবসাথী প্রকল্প নিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। 

গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে এই বাজেট কার্যত জনমুখী ও কল্যাণমুখী বলেই মনে করছে রাজনৈতিক মহল। নারী সমাজের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর পর এবার রাজ্যের যুবকদের দিকেও বিশেষ নজর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Read more!
Advertisement
Advertisement