Advertisement

West Bengal Roads Repair: রাজ্যের খানাখন্দে ভরা রাস্তা কবে ঠিক হবে? তারিখ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

পশ্চিমবঙ্গের রাস্তার হাল খারাপ। কবে রাস্তা ঠিক হবে? রাস্তার কাজ শুরু হবে কবে? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পশ্চিমবঙ্গের রাস্তার অবস্থা ঠিক হবে কবে?পশ্চিমবঙ্গের রাস্তার অবস্থা ঠিক হবে কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 1:26 PM IST
  • পশ্চিমবঙ্গের রাস্তার হাল খারাপ
  • কবে রাস্তা ঠিক হবে?
  • রাস্তার কাজ শুরু হবে কবে?

পশ্চিমবঙ্গের রাস্তার কঙ্কালসার দশা চলতি বর্ষায় আরও প্রকট হয়েছে। রাজ্যের বিরাট সংখ্যার রাস্তা খানাখন্দে ভর্তি। উঠে গিয়েছে পিচ। বড় বড় গর্ত তৈরি হয়েছে। যার জেরে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ঠিক কবে হবে ঠিক করা হবে রাস্তা? কবে মসৃণ রাস্তার উপর দিয়ে বাস, বাইক, গাড়ি, টোটো, অটো চলবে? আর সেই প্রশ্নের উত্তরটা আজ দিয়ে দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

কবে ঠিক হবে রাস্তা? 
বুধবার বিধানসভায় ঢোকার আগে এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, যত রাস্তা রয়েছে, সেটা ইউডিএমএ-এর অধীনে হোক বা পিডব্লুডি-এর আন্ডারে হোক, সেটা ঠিক করতে হবে ১০ অক্টোবরের মধ্যে।' 

আর মন্ত্রীর কথায় এটা পরিষ্কার যে খুব শীঘ্রই কলকাতা সহ গোটা রাজ্যের রাস্তার হাল বদলে যাবে। বড় বড় গর্তের বদলে ঝাঁ চকচকে রাস্তা পেতে চলেছে সাধারণ মানুষ।

কবে শুরু হবে কাজ?
এই উত্তরটাও দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'আমাদের অধীনে যা যা রাস্তা রয়েছে, সেগুলি প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানান হয়েছে, ডিএম-দের জানান হয়েছে। গত সোমবার সেই লিস্ট চলে এসেছে। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।'

যদিও এই বর্ষায় রাস্তার সমস্ত কাজ শেষ হবে না বলে খোলসা করেছেন অগ্নিমিত্রা। তিনি জানিয়েছেন, এখন রাস্তার দুটো লেয়ারের কাজ হবে। বর্ষা শেষ হলে তৃতীয় লেয়ারের কাজের মাধ্যমে ফিনিশ হবে রাস্তার কাজ।  

এই প্রসঙ্গে তিনি বলেন, 'তিনটে লেয়ারে রাস্তা হয়। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার তৈরি হয়ে যাবে। একদম উপরের লেয়ার হবে বর্ষার পর। কারণ, বর্ষাকালে করলে সেটা খারাপ হয়ে যাবে।'

রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ
সাধারণ মানুষের অভিযোগ, বাংলার রাস্তার হাল অনেক দিন ধরেই খারাপ। পাড়ার রাস্তা থেকে মেন রোড, জাতীয় সড়ক, সবই খানাখন্দে ভর্তি। রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ। এমনকী বড় বড় গর্ত তৈরি হয়েছে। যার ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বিশেষত, বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে। গর্তের মধ্যে জল জমে যাচ্ছে। যার ফলে অনেকেই না বুঝে সেই খানাখন্দের উপর দিয়ে গাড়ি বা বাইক চালাচ্ছেন। তাতে দুর্ঘটনার আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই বাড়ছে। 

Advertisement

তাই জনগণ চাইছেন, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা ঠিক হয়ে যাক। আর বিষয়টা রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
 

 

Read more!
Advertisement
Advertisement