Advertisement

আবাস যোজনার ঘর কারা পাবেন? ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত লিস্ট তৈরির টার্গেট দিলীপের

দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলি এবার পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে বলে ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় বরাদ্দ পুনরায় আসতে শুরু করায় রাজ্যের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এর ফলে কর্মসংস্থান, আবাসন এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 2:43 PM IST
  • দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলি এবার পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে বলে ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
  • বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় বরাদ্দ পুনরায় আসতে শুরু করায় রাজ্যের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলি এবার পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে বলে ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় বরাদ্দ পুনরায় আসতে শুরু করায় রাজ্যের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এর ফলে কর্মসংস্থান, আবাসন এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প আবার সক্রিয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA), প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM), রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান (RGSA) এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) সহ বিভিন্ন কেন্দ্রীয় অর্থ কমিশন-নির্ভর প্রকল্প।

গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় বড় পরিকল্পনাও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সাম্প্রতিক বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য প্রায় ২,৭৯০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা এবং ৪৫টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন মিলেছে বলে জানান মন্ত্রী। প্রায় ২,৫০০ কোটি টাকার এই প্রকল্প কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থে বাস্তবায়িত হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে একশো দিনের কাজ প্রকল্প নিয়ে। দীর্ঘদিন বন্ধ থাকা MGNREGA প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ডধারীকে পুনরায় কাজের সুযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। প্রশাসনিক পর্যায়ে অনুমোদন, প্রশিক্ষণ ও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী আরও জানান, আগামী ১ জুলাই থেকে সারা দেশে ‘বিকশিত ভারত: গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ নামে নতুন কাঠামোয় কর্মসংস্থান প্রকল্প শুরু হতে চলেছে। নতুন ব্যবস্থায় বছরে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের সুযোগ এবং নির্দিষ্ট সময়ের জন্য কর্মহীন ভাতা সংক্রান্ত বিধানও থাকছে বলে জানা গেছে।

Advertisement

এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় ‘আবাস প্লাস ২০২৪’ সমীক্ষার কাজও জোরকদমে চলছে। বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে, যা আগামী ২০ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে এই প্রকল্পগুলির পুনরুজ্জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।

 

Read more!
Advertisement
Advertisement