Advertisement

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে হামলার মামলা ঝুলে কেন? 'দ্রুত সিদ্ধান্ত নিন,' হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মামলায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানি দীর্ঘদিন ধরে দেরির অভিযোগ ওঠায় আদালত কলকাতা হাই কোর্টকে দ্রুত শুনানি শেষ করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
সঞ্জয় শর্মা
  • কলকাতা,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মামলায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট।
  • মামলার শুনানি দীর্ঘদিন ধরে দেরির অভিযোগ ওঠায় আদালত কলকাতা হাই কোর্টকে দ্রুত শুনানি শেষ করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মামলায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মামলার শুনানি দীর্ঘদিন ধরে দেরির অভিযোগ ওঠায় আদালত কলকাতা হাই কোর্টকে দ্রুত শুনানি শেষ করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।

এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করে জানায়, কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে অস্বাভাবিক দেরি হচ্ছে। রাজ্য সরকারের দাবি, এই বিলম্ব তদন্ত ও আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করছে। সেই কারণেই দ্রুত শুনানির আবেদন জানানো হয়।

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। বর্তমানে এই মামলার তদন্ত করছে এনআইএ। নিম্ন আদালতে এনআইএ ইতিমধ্যেই মামলা পরিচালনা করছে। তবে এনআইএর তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হলেও কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দেয়। এরপরই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন আইনজীবী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ-র মতো ধারাও প্রয়োগ করা হয়েছে। তাই মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, যথাযথ নথি ও প্রমাণ ছাড়া আদালত কোনও নির্দেশ দিতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, 'কেস ডায়েরি ছাড়া আমরা কীভাবে কোনও আদেশ দিতে পারি?'

অবশেষে প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই মুহূর্তে মামলার আইনি দিক বা বিষয়বস্তুর উপর আলাদা করে মত প্রকাশ করতে চায় না আদালত। তবে রাজ্য সরকারের উদ্বেগের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্টকে অনুরোধ করা হয়েছে, পূর্বনির্ধারিত তারিখেই যেন মামলাটির শুনানি সম্পন্ন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Read more!
Advertisement
Advertisement