Advertisement

Independence Day 2026: পশ্চিমবঙ্গের কিছু অংশে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালিত হয় না, কেন? ফিরে দেখা ইতিহাস

ভারতের স্বাধীনতার ইতিহাস যেমন গর্বের, তেমনই আবার তার সঙ্গে মিশে রয়েছে দেশভাগের বেদনাও। যার নির্যাস, নদিয়া ও মালদা জেলার কিছু অংশে ১৮ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। কারণ, ওই এলাকাগুলি ১৯৪৭ সালের ১৮ অগাস্টেই স্বাধীনতার স্বাদ পেয়েছিল। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট গোটা দেশ স্বাধীন হলেও মালদা, নদিয়ার কিছু অংশ তখনও ছিল পূর্ব পাকিস্তানের অন্তর্গত। 

জওহরলাল নেহরু, সাইরিল র‍্যাডক্লিফ ও মহম্মদ আলি জিন্নাহজওহরলাল নেহরু, সাইরিল র‍্যাডক্লিফ ও মহম্মদ আলি জিন্নাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 10:37 AM IST
  • নদিয়া ও মালদা জেলার কিছু অংশে ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস
  • কেন ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন?
  • পাকিস্তানের পতাকা নামিয়ে উঠল ভারতের পতাকা

রাত পোহালেই গোটা দেশ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে মাতবে। তেরঙা পতাকায় ছেয়ে যাবে ভারত। আপামর ভারতবাসী যখন এই গর্বের দিনে আনন্দে মেতে উঠবে, তখন পশ্চিমবঙ্গের কিছু অংশে কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হবে না ১৫ অগাস্ট। ওই জায়গাগুলিতে স্বাধীনতা দিবসের পতাকা উঠবে ১৮ অগাস্ট। 

নদিয়া ও মালদা জেলার কিছু অংশে ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস

ভারতের স্বাধীনতার ইতিহাস যেমন গর্বের, তেমনই আবার তার সঙ্গে মিশে রয়েছে দেশভাগের বেদনাও। যার নির্যাস, নদিয়া ও মালদা জেলার কিছু অংশে ১৮ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। কারণ, ওই এলাকাগুলি ১৯৪৭ সালের ১৮ অগাস্টেই স্বাধীনতার স্বাদ পেয়েছিল। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট গোটা দেশ স্বাধীন হলেও মালদা, নদিয়ার কিছু অংশ তখনও ছিল পূর্ব পাকিস্তানের অন্তর্গত। 

কেন ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন?

১৯৪৭ সালে ভারত যখন স্বাধীন হল, তার আগে দেশভাগ ঘটেছে। ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র। দুই দেশের সীমান্ত তৈরি করছিল বাউন্ডারি কমিশন। সেই কমিশনের প্রধান ছিলেন ব্রিটিশ আইনজীবী সাইরিল র‍্যাডক্লিফ। সীমান্ত নির্দিষ্ট করার কাজ তখনও চলছে। নদিয়া ও মালদা জেলার কিছু অংশ তাই ১৫ অগাস্টের পরেও পূর্ব পাকিস্তানের মধ্যেই ছিল। যা পরবর্তীকালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়। ওই এলাকাগুলিতে হিন্দু জনসংখ্যাই ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে কোন দেশের নাগরিক হিসেবে তাঁদের পরিচয় হবে এবং ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

পাকিস্তানের পতাকা নামিয়ে উঠল ভারতের পতাকা

ওই এলাকার বাসিন্দারা র‍্যাডক্লিফ লাইনের তীব্র বিরোধিতায় সরব হন। নদিয়ার প্রভাবশালী পরিবার,রাজনৈতিক নেতারা সাফ জানিয়ে দেন, তাঁরা পূর্ব পাকিস্তানের মধ্যে থাকতে রাজি নন। ভারতেই অন্তর্ভূক্ত করতে হবে। এরপর সীমান্ত ফের সংশোধন করা হয়। র‍্যাডক্লিফ তত্‍কালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন নির্দেশ দেন, ওই বিতর্কিত সীমানা ঠিক করার। এরপর সংশোধন করে চূড়ান্ত সীমানা ১৯৪৭ সালের ১৭ অগাস্ট তৈরি করেন র‍্যাডক্লিফ। সেই দিন পর্যন্তও ওই সব এলাকায় পাকিস্তানের পতাকা উড়ছিল। ১৮ অগাস্ট তাঁরা পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের তেরঙা পতাকা উত্তোলন করেন। 

Advertisement

সেই থেকেই ওই দুই জেলার কিছু এলাকায় ১৮ অগাস্ট পালন করা হয় স্বাধীনতা দিবস। ১৮ অগাস্ট তাঁদের দেশভাগের পরের সেই অনিশ্চয়তা ও প্রতিবাদের সময়কেও মনে করিয়ে দেয়। ১৯৯১ সাল থেকে এই এলাকার বাসিন্দারা ১৮ অগাস্ট দিনটিকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছেন।

Read more!
Advertisement
Advertisement