Advertisement

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রী, পুলিশের দ্বারস্থ যুবক

'অন্নপূর্ণা যোজনা' বা 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্যে। ইতিমধ্যেই ফর্ম ফিল-আপ পর্বও শুরু হয়ে গিয়েছে । তবে এবার এই অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করে এমন এক খবর উঠে আসছে, যা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রীঅন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রী
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • 'অন্নপূর্ণা যোজনা' বা 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্যে।

'অন্নপূর্ণা যোজনা' বা 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্যে। ইতিমধ্যেই ফর্ম ফিল-আপ পর্বও শুরু হয়ে গিয়েছে । তবে এবার এই অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করে এমন এক খবর উঠে আসছে, যা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তোলার পরেই বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গিয়েছেন স্ত্রী। আর তাই স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হলেন বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি এলাকায়।

হরেকৃষ্ণ বর্মন নামে ওই যুবকের অভিযোগ, তাঁর স্ত্রী কয়েকদিন আগে ব্যাঙ্ক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা তোলার নাম করে শীতলকুচি বাজারে যান। সেখান থেকেই তিনি নিখোঁজ হন। পরে স্বামী জানতে পারেন, পাশের গ্রামের বিজেপির বুথ সভাপতি নিতাই দাস তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তাঁর পুরনো সাইকেলটিও ওই বাজারে ৫০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আপাতত বউ সহ তাঁর দুই সন্তানকে ফিরে পেতে চান ওই যুবক। এই মর্মে শীতলকুচি থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, হরেকৃষ্ণর পাশের গ্রামেই বাড়ি ওই বিজেপি বুথ সভাপতির। দীর্ঘদিন ধরেই ওই বিজেপি নেতার সঙ্গে হরেকষ্ণর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। হরেকৃষ্ণ তাঁর শ্বশুরবাড়িতে বিষয়টি জানিয়েও ছিলেন, কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হয়নি। এদিকে গত ৪ মে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আনে নয়া রাজ্য সরকার। সেই প্রকল্পের অধীনে মহিলাদের প্রতিমাসে তিন হাজার টাকা করে পাওয়ার কথা। সেই তিন হাজার টাকাই তোলার জন্যই ব্যাঙ্কে গিয়েছিলেন ওই যুবকের স্ত্রী। আর তারপর থেকেই নিখোঁজ তিনি। যদিও এই বিষয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব অবশ্য মুখ খুলতে চানননি। গোটা বিষয়টি একটি পারিবারিক বিষয় বলেই এড়িয়ে গিয়েছেন তাঁরা।

 

রিপোর্টার-মনসুর হাবিবুল্লাহ

Advertisement
Read more!
Advertisement
Advertisement