Advertisement

Malda News: মালদায় মহিলা ব্যবসায়ীকে হেনস্থা, অভিযোগের তীর TMC ঘনিষ্ঠ দুষ্কৃতির দিকে

বঙ্গে পদ্মফুল ফুটতেই বিপাকে তৃণমূল কংগ্রেস। রাজ্যের একাধিক জায়গা থেকে তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছে। তবে এতকিছুর মাঝেও কিন্তু এখনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমেনি বহু জায়গাতেই। তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতিদের সেই দাদাগিরির ছবি ধরা পরল সিসিটিভি ফুটেজ।

মালদায় হেনস্থা মহিলা ব্যবসায়ীমালদায় হেনস্থা মহিলা ব্যবসায়ী
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 4:31 PM IST
  • বঙ্গে পদ্মফুল ফুটতেই বিপাকে তৃণমূল কংগ্রেস।

বঙ্গে পদ্মফুল ফুটতেই বিপাকে তৃণমূল কংগ্রেস। রাজ্যের একাধিক জায়গা থেকে তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছে। তবে এতকিছুর মাঝেও কিন্তু এখনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমেনি বহু জায়গাতেই। তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতিদের সেই দাদাগিরির ছবি ধরা পরল সিসিটিভি ফুটেজ। দোকানে ঢুকে মহিলা ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ভবানী মোড় এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযোগ উঠেছে, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতিরা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকারের ঘনিষ্ঠ। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, এই তৃণমূল নেত্রীর উপস্থিতিতেই সমস্ত ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও।

মহিলা ব্যবসায়ী সুধা কুন্ডুর অভিযোগ, তাঁদের ফার্নিচারের ব্যবসা রয়েছে ভবানী মোড়ে। ফার্নিচারের সমগ্রী নামানো নিয়ে তাঁদের কর্মীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় ইন্দ্রজিৎ শেঠ নামে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতির। অভিযোগ এরপর সন্ধ্যায় ইন্দ্রজিৎ শেঠ দোকানে এসে গালিগালাজ করে এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকে আতঙ্কে ভুগছেন ওই মহিলা ব্যবসায়ী এবং তার কর্মচারীরা। দোকানে আসতে ভয় পাচ্ছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্ত ইন্দ্রজিৎ শেঠ। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ব্যবসায়িক হিংসার কারণে এই ঘটনা। এখন ওই মহিলা ব্যবসায়ী নিজে বাঁচতে রাজনীতির নাম করছেন। তাঁর ছেলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেই কারণে আমি তাঁদের দোকানে গিয়েছিলাম। 

তৃণমূল কংগ্রেসের মালদা জেলার চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার বলেন, মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। সম্প্রতি ট্রাফিকের সঙ্গে ঝামেলা হয় ওই ব্যবসায়ীর। নিজেই অবৈধ ভাবে বসে রয়েছে। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, ক্ষমতায় থেকে চলে গেছে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের একাংশ এখনও মেনে নিতে পারছেন না। যেভাবে একজন মহিলা ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা করছি। থানায় অভিযোগ দায়ের হয়েছে। আশা করি পুলিশ যে দোষী তাকে গ্রেপ্তার করবে।

Advertisement

রিপোর্টারঃ মিলটন পাল
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement