রাজ্যে বিজেপির ছ'মাস শাসনে ৫টি এনকাউন্টার। আর এই পর পর এনকাউন্টার নিয়ে এবার রাজ্য এবং পুলিশ প্রশাসনকে নিশানা করলেন মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় আইনের শাসন নেই বলে মন্তব্য করলেন অভিষেক। অপরাধীরা এত শক্তিশালী হচ্ছে কী করে, কী করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালাচ্ছে, প্রশ্ন ডায়মন্ড হারবারের সাংসদের।