অভিষেকের কনভয়ে কুড়মিরা হামলা করেনি। এই হামলার পিছনে অন্যান্য রাজনৈতিক দলের যোগ রয়েছে বলে দাবি করলেন চন্দ্রনাথ সিনহা ৷ শনিবার রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূমে বলেন, কুড়মি সম্প্রদায়ের মানুষ হামলা করেনি। ওই হামলায় অন্যান্য রাজনৈতিক দলের যোগ রয়েছে। উল্লেখ্য, হামলার সময় জয় শ্রী রাম স্লোগান উঠেছিল বলে দাবি করেছে তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে বীরভূম সফরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় বহু মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলেছিলেন তাঁকে।