হাবড়া স্টেশন সংলগ্ন যশোর রোডের মোড়ে শনিবার সন্ধ্যায় যেন বাস্তবের মাটিতে নেমে এল সিনেমার এক টানটান অ্যাকশন দৃশ্য। সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতীকে অসীম সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।