নাম নিয়ে সরকারের এত মাথাব্যথা কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিঁধলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, সরকার কোনও কাজ করছে না। তার পরিবর্তে নাম বদলের মতো বিতর্কিত ইস্যুগুলিকে সামনে এনে আসল দিকগুলি থেকে নজর ঘোরাতে চাইছে। অধীরের কথায়, 'নাম নিয়ে এত মাথাব্যথার কোনও কারণ তো দেখি না। সরকারের কাজ নেই। নাম যাই থাক না কেন, তাতে বাংলার মানুষের কোনও অসুবিধে হবে না। তাহলে কি আমরা এবার থেকে ইংরেজি সব নাম তুলে দেব?'