বিজেপিকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্য করার মামলায় ফের রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবিরের। আর জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়েই বিস্ফোরক হুমায়ুন। তাঁর দাবি, পুলিশ অকারণে তাঁকে হেনস্থা করেছে। পুলিশকে বিজেপির দলদাস বলেও আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, 'TMC-র আমলে পুলিশ প্রথমেই দলদাসে পরিণত হয়েছিল না। তবে এই সরকারের আমলে তারা দলদাস হতে বেশি সময় নেয়নি। সেজন্য আমাকে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে।'