বীরভূমের পাথরসম্রাট টুলু মণ্ডলকে খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর প্রাসাদের মতো বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এদিকে এই টুলুর সঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম জড়াচ্ছে। অভিযোগ উঠছে, অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই টুলু মণ্ডল। এহেন চর্চার মধ্যেই মুখ খুললেন অনুব্রত। টুলুর সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গে অনুব্রত বললেন, 'সরকার ভাল কাজ করছে। পুলিশ ভাল কাজ করছে। ওর সঙ্গে আমার প্রসঙ্গ যারা তুলছে, তারা ভুল করছে। টুলু মণ্ডলকে গোটা বীরভূম জেলার মানুষ চেনে। ওর সবারই সঙ্গে ভাব। ওর মেয়ের যখন বিয়ে দেয়, এমন কোনও লোক নেই, যাকে নেমন্তন্ন করা হয়নি। অনেক সাংবাদিকও গিয়েছিল। আমি তো মানহানির মামলা করব। কাউকে ছাড়ব না।'