সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎ Play Back থেকে অবসর ঘোষণা। আর ছবিতে গান গাইবেন না বলে সটান ঘোষণা করে দিলেন। বড় ঘোষণা করলেন Singer Arijit Singh। নিজের Instagram অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন নিজেই। ভারতীয় সঙ্গীত জগতে একজন শীর্ষস্থানীয় গায়ক অরিজিৎ। ফলে আচমকা তাঁর এই সিদ্ধান্ত সামনে আসার পর হতচকিত ভক্ত-অনুরাগীকরা। অরিজিৎ সিংহের এই ঘোষণায় তাঁর কোটি কোটি অনুরাগীর মন ভেঙে খান খান হয়ে গিয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে সেই নিয়েই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।