বেআইনি নির্মাণের বিরুদ্ধে রাজ্যজুড়ে লাগাতার চলছে বুলডোজার অ্যাকশন। এবার পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের ওই কার্যালয়। সেটি সেল-আইএসপির জমির ওপর বেআইনিভাবে তৈরি করা হয়েছিল।