পশ্চিম বর্ধমানের আসানসোলের রেলপার এলাকার হিংসার ঘটনায় যারা যারা সরকারি সম্পত্তির ক্ষতি করেছে তাদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে। ঘোষণা পুলিশের। মঙ্গলবার পুলিশের তরফে এই নিয়ে মাইকিং করা হয় এলাকায়। পুলিশ জানায়, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইন, ১৯৭২-এর ধারা ১৫সি অনুযায়ী সম্মিলিত ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে।