মুর্শিদাবাদের সামসেরগঞ্জে যাত্রী সেজে টোটো ভাড়া করে চালকের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে টোটো ছিনতাইয়ের চেষ্টা। ঘটনায় সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার করা হল দুই মহিলাকে। ঘটনায় পলাতক সঙ্গে থাকা আরেক ছিনতাইবাজ। বুধবার রাতে সামসেরগঞ্জের চস্কাপুর এলাকায় ঘটনাটি ঘটে। টোটো চালকের উপস্থিত বুদ্ধি, চিৎকার এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে যায়। ঘটনায় এক পুরুষ অভিযুক্ত পালিয়ে গেলেও দুই মহিলাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।