গ্রেফতার হওয়া বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর ভট্টাচার্যের পাটখেত থেকে উদ্ধার নগদ টাকা ও সোনা। মঙ্গলবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তবে এদিন কত টাকা মিলেছে তা এখনও জানানো হয়নি। তবে তাঁর খেত থেকে বস্তা বস্তা টাকা ও সোনার গয়না উদ্ধার হয়েছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।