বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বাল্য বিবাহের অভিযোগ ওঠে। সময় মতো খবর পেলে তা রুখতে ব্যবস্থাও নেয় প্রশাসন। বাল্য বিবাহ রুখতে কঠোর রাজ্য সরকারও। আর এবার এক মন্দিরে দেখা গেল বিশেষ এক ব্যানার, যাতে কার্যত লেখা, বয়সের প্রমাণপত্র ছাড়া ও পরিবারের সাক্ষ্য ছাড়া কোনওরূপ বিয়ে দেওয়া হবে না।