বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি গণপিটুনিতে এক 'নির্দোষ' যুবকের মৃত্যুতেও কড়া শাস্তির বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর কড়া বার্তা, "আমরা শুধু বারুইপুরের ঘটনা নয়, এই ধরনের ঘটনা যাতে আর একটাও না ঘটে তার ব্যবস্থা করব। সব থানার IC, OC দের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এবং পুলিশ যা করার করছে। আমার সঙ্গে নির্যাতিতা ছোট্ট কন্যা সন্তানের পরিবারের সঙ্গে কথা হয়েছে। আমি সন্তুষ্ট। মনে হয় তাঁরাও সন্তুষ্ট। প্রাথমিকভাবে পুলিশ যা বলেছে, গণপিটুনিতে যাঁকে মারা হয়েছে তিনিও নির্দোষ। তাঁর নাম ইন্দ্রজিৎ মণ্ডল। তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেছি।"