আজ বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিনটা পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন তিনি জানালেন, কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে শুরু করে কপিল মুণির আশ্রমের স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত কাজ করা হবে। পাশাপাশি রাজ্যের প্রায় সব মন্দিরের বাইরের পরিবেশের দিকে নজর দেওয়া হবে বলেও জানালেন তিনি। পাশাপাশি এ দিন তিনি ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর কথাও বললেন। পাশাপাশি গাছ লাগানোর পাশাপাশি তার রক্ষণাবেক্ষণের পক্ষেও করলেন সওয়াল।