বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পর এবার নিজের নির্বাচনী কেন্দ্রে পা রাখলেন নবনিযুক্ত মন্ত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর আসানসোল দক্ষিণে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য বিজয় মিছিলে শামিল হলেন তিনি। হুটখোলা গাড়িতে চড়ে, হাতে পদ্মফুল নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। দলীয় কর্মী-সমর্থকদের আবির খেলা আর স্লোগানের মাঝেই হুটখোলা গাড়ির ওপর দাঁড়িয়ে দু’হাত তুলে নাচতে শুরু করেন অগ্নিমিত্রা পাল। তাঁর এক হাতে ছিল বিজেপির প্রতীক পদ্মফুল। নেত্রীকে এভাবে ঘরের মেয়ের মতো মেতে উঠতে দেখে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস আরও দ্বিগুণ হয়ে যায়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, 'নাচ হবে, কাজও হবে, কার্যকর্তাদের সঙ্গেও থাকবো। সবটাই করব।'