নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার। তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর এক এক করে দুর্নীতি ফাঁস করলেন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, 'ও পাক্কা ক্রিমিনাল। ওকে ওষুধ দেওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই বিনা বিনিয়োগে ব্যবসা করেছে কোটি কোটি টাকার।' একইসঙ্গে সনতের স্ত্রীর সম্পর্কেও মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, 'ওর স্ত্রী লেডি ডন।'