রাজ্য বাজেটে বড় ঘোষণা। অক্টোবর ২০২৬ থেকে চালু হবে 'ভরসা যোজনা'। ২১ ৪৫ বছর বয়সি শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে। গ্র্যাজুয়েটরা পাবেন ৩,০০০ টাকা, অন্যরা ২,০০০ টাকা। তবে পারিবারিক আয় ও অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে রয়েছে নির্দিষ্ট শর্ত। যে সকল পরিবারের মাসে আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এই সব পরিবারের প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য।