রাজ্যে সার্বিক পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর নতুন রাজ্য সরকার যে বাংলার উন্নয়নের জন্য মরিয়া, সেটি মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই কার্যত বোঝা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। মমতা ব্যানার্জীর সরকারের আমলে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় কাট মানি চাওয়া বা সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ উঠত। যদিও এই সরকারের আমলে তেমনটা চলবে না বলে কার্যত প্রথম দিনই বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।