SIR ইস্যুতে যখন চরম বিতর্কের মুখে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তখন তাঁকেই পদ্মভূষণ সম্মান দেওয়ার দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই নাকি জ্ঞানেশের পদ্মভূষণ পাওয়া উচিত বলে যুক্তি শমীকের। রাজ্য বিজেপি সভাপতির কথায়,'পুরো পশ্চিমবঙ্গের মানুষ খুশি। এখানে ভোটের সময় কোনও হত্যার ঘটনা ঘটেনি। মানুষকে ভোট দিতে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশিদের নাম ভোটার লিস্ট থেকে বাইরে করা হয়েছে। এজন্যই জ্ঞানেশ কুমারজি যা করেছেন তার জন্য পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আশীর্বাদ তাঁর সঙ্গে আছে।'